সর্বশেষ

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের গভীর উদ্বেগ

প্রকাশিত: ৮ অগাস্ট ২০২৫, ১৯:২১
নোয়াব বলছে, গত এক বছরে প্রায় ৫০০ সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে—সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের গভীর উদ্বেগ

গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সম্প্রতি দৈনিক জনকণ্ঠ পত্রিকা ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাসহ সামগ্রিক প্রেক্ষাপটে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গণমাধ্যম ও তথ্য প্রকাশের স্বাধীনতা নিয়ে যে চিত্র তুলে ধরেছে, তা অত্যন্ত দুঃখজনক। গত এক বছরে (আগস্ট ২০২৪ – জুলাই ২০২৫) ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২৬৬ জনকে জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত হত্যা মামলায় আসামি করা হয়েছে। দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন ৩ জন সাংবাদিক। এছাড়া কমপক্ষে ২৪ জন সাংবাদিককে চাকরি থেকে অপসারণ করা হয়েছে, বরখাস্ত হয়েছেন ৮টি পত্রিকার সম্পাদক ও ১১টি টিভি চ্যানেলের বার্তাপ্রধান।

 

নোয়াব বলেছে, দেশ এক সময় গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি অবাধ ও গণতান্ত্রিক সমাজ গঠনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হয়েছিল। সেই প্রেক্ষাপটে মতপ্রকাশ ও তথ্যপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি। গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বিবৃতিতে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাম্প্রতিক ঘটনায় 'মব' ব্যবহার করে উদ্যোক্তাদের উচ্ছেদ এবং দাবিদাওয়া আদায়ের চেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

 

নোয়াব মনে করে, কর্মীদের যদি কোনো আর্থিক দাবি থাকে, তা শ্রম আদালতের মাধ্যমে সমাধান হওয়া উচিত। সংবাদ বা কনটেন্ট নিয়ে বিরোধ থাকলে বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগ করার বিধান রয়েছে। কিন্তু এসব উপায় অবলম্বন না করে সংবাদপত্র কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, যা অগ্রহণযোগ্য।

 

নোয়াব সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো গণমাধ্যমে হুমকি-ভয়ভীতির মাধ্যমে মালিকপক্ষকে প্রভাবিত করার প্রচলন বন্ধ করতে হবে এবং অবাধ, নিরাপদ, ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা