সর্বশেষ

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান

বাংলাদেশের পত্রিকা অফিসে হামলার নিন্দা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০
বাংলাদেশের পত্রিকা অফিসে হামলার নিন্দা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে

বাংলাদেশে দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটি বলেছে, এ ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিসরের জন্য গুরুতর হুমকি।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। হামলাকারীরা ভবনে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-১ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এই সহিংসতা ঘটে।

 

এর আগে, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তিনি ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলনের সময় আলোচনায় আসেন যে আন্দোলনের মধ্য দিয়ে ওই বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।

 

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশ এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনার এক সংকটময় সময় অতিক্রম করছে। অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনের তারিখ ঘোষণা করলেও রাজনৈতিক সহিংসতা ও আইনের শাসন নিশ্চিত করতে ব্যর্থতা নাগরিক পরিসরকে ঝুঁকির মধ্যে ফেলছে।

 

সংগঠনটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী এক বিবৃতিতে বলেন, “যুব নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা। শেখ হাসিনা সরকারের পতনের পর গত আগস্ট থেকে যে মব সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা ঠেকাতে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে।”

 

তিনি আরও বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়ংকর আঘাত। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক সহিংসতায় উসকানি এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মীরা ক্রমাগত ঝুঁকির মুখে পড়ছেন।”

 

হিউম্যান রাইটস ওয়াচ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহিংসতা বন্ধ ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা