সর্বশেষ

গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগে সম্পাদক পরিষদের প্রতিবাদ

প্রকাশিত: ১৪ অগাস্ট ২০২৫, ১৬:০১
গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগে সম্পাদক পরিষদের প্রতিবাদ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ গণমাধ্যমের বিরুদ্ধে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগ তোলা হয়েছে। এতে বলা হয়, গণমাধ্যম ‘অভ্যুত্থানে’ জড়িতদের চরিত্রহননের চেষ্টা করছে এবং ‘গোয়েন্দা সংস্থার মুখপত্র’ হিসেবে কাজ করছে।

 

এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ এসব মন্তব্যকে দুঃখজনক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করছে।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ‘অভ্যুত্থানে’ অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম সাহসিকতার সঙ্গে তথ্য তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সাংবাদিকরা নানা নিপীড়ন ও হয়রানির শিকার হয়েছেন। ‘অভ্যুত্থান’ চলাকালে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন ও ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো বিষয়গুলো গণমাধ্যম সাহসের সঙ্গে তুলে ধরেছে। 

 

‘অভ্যুত্থান’-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলেও গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গঠনমূলক ভূমিকা রাখছে এবং সরকারের সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরছে।

 

সম্পাদক পরিষদ সকল পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাহসিকতাকে সম্মান করার অনুরোধ জানিয়েছে।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা