সর্বশেষ

জামালপুরে নাশকতার মামলায় সাংবাদিক মাসুদুর রহমান গ্রেপ্তার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৩
জামালপুরে নাশকতার মামলায় সাংবাদিক মাসুদুর রহমান গ্রেপ্তার

জামালপুর সদরে নাশকতার মামলায় স্থানীয় সাংবাদিক মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। মাসুদুর রহমান ‘দৈনিক জনবানী’র নিজস্ব প্রতিবেদক এবং ‘সংবাদ সারাবেলা’র জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারায় দায়ের করা একটি নাশকতা মামলায় মাসুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

মামলার নথি অনুযায়ী, গত ৬ ফেব্রুয়ারি শহরের তমালতলা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করলে ছাত্রদল নেতা সুমিল বাধা দেন। এ সময় সংঘর্ষের ঘটনায় সুমিল মারধরের শিকার হন। পরে বিএনপি নেতা শামীম আহমেদ বাদী হয়ে সাইদুর রহমান সরকারকে প্রধান আসামি করে ৯৩ জনের নাম উল্লেখসহ আরও ১০০–১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

 

তবে মাসুদুর রহমান মামলার নামীয় আসামি নন। তবুও তাকে এই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ, যা নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের একটি অংশ বলছে, মাসুদুর রহমানের বিরুদ্ধে কোনো সরাসরি অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা প্রশ্নবিদ্ধ।

সব খবর

আরও পড়ুন

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কে নিমজ্জিত

আল জাজিরাকে মাহফুজ আনাম বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কে নিমজ্জিত

গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের ‘বিদায়ী পরিহাস’

টিআইবি’র বিবৃতি গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের ‘বিদায়ী পরিহাস’

আরো একটি কালো আইন আনছে অন্তর্বর্তী সরকার

সম্প্রচার অধ্যাদেশ ২০২৬ আরো একটি কালো আইন আনছে অন্তর্বর্তী সরকার

প্রেস সচিবের আহ্বান বিফল হওয়াই প্রমাণ করে সরকার হামলা হতে দিয়েছে: নুরুল কবীর

প্রেস সচিবের আহ্বান বিফল হওয়াই প্রমাণ করে সরকার হামলা হতে দিয়েছে: নুরুল কবীর

ঢাকায় ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

মতপ্রকাশের স্বাধীনতা জোরদারের আহ্বান ঢাকায় ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

গণমাধ্যম সম্মিলনে ঐক্যের ডাক, সাংবাদিক সুরক্ষার জোরালো দাবি

গণমাধ্যম সম্মিলনে ঐক্যের ডাক, সাংবাদিক সুরক্ষার জোরালো দাবি