সর্বশেষ

নরসিংদীতে ঘুমন্ত মা ও সন্তানদের গায়ে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৫

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:১৬
নরসিংদীতে ঘুমন্ত মা ও সন্তানদের গায়ে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৫

নরসিংদী সদর উপজেলার সঙ্গীতা এলাকায় ঘুমন্ত অবস্থায় দুই নারী ও তাদের তিন সন্তানের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

দগ্ধরা হলেন ফরিদ মিয়ার স্ত্রী রিনা বেগম (৩৮), তার দুই ছেলে আরাফাত (১৫) ও তাওহীদ (৭), রিনার বোন সালমা বেগম (৩৪) এবং সালমার ছেলে ফরহাদ (১৫)। চিকিৎসক শাওন বিন রহমান জানান, রিনার শরীরের ৫৮ শতাংশ, ফরহাদের ৪০ শতাংশ এবং তাওহীদের ১৬ শতাংশ পুড়ে গেছে। আরও দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। প্রতিবেশী ওমর ফারুক জানান, রিনা ও তার সন্তানরা অন্যের জমিতে একটি ছাপড়া ঘরে বসবাস করতেন। ঘটনার রাতে রিনার সঙ্গে তার বোন ফাতেমা ও সন্তানরাও ঘুমিয়ে ছিলেন। রাতের আঁধারে ঘরের দরজার নিচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ফরিদ মিয়া। আগুনে রিনা, তার দুই সন্তান, বোন ফাতেমা ও ফাতেমার এক সন্তান দগ্ধ হন।

 

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ওমর ফারুক বলেন, “রিনা অন্যের বাড়িতে কাজ করেন। তাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না। তবুও ফরিদ কেন এমন করল বুঝতে পারছি না।”

 

রিনা বেগমের বাবা মহন মিয়া অভিযোগ করেন, “ফরিদ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় মেয়ের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এবার সে তাদের পুড়িয়ে দিয়েছে। আমি তার বিচার চাই।”

 

নরসিংদী মডেল থানার এসআই অনিক কুমার গুহ জানান, ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”  

 

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

সব খবর

আরও পড়ুন

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

পরিচয়হীন মৃত্যুই কি নতুন স্বাভাবিক? লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

চালক-হেলপারসহ আটক ৩ চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

৫ বছরে সর্বোচ্চ হত্যা মামলা ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

২ আনসার সদস্য গ্রেপ্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

জনমনে আতঙ্ক যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরায় আইনজীবী হত্যাকাণ্ড দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

আবারও মব সহিংসতার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা