সর্বশেষ

বারহাট্টায় যৌন নির্যাতনের শিকার শিশুর ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচার সম্পন্ন

জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৬:০০
বারহাট্টায় যৌন নির্যাতনের শিকার শিশুর ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচার সম্পন্ন

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এক শিশুকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন।

 

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাউসী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা ৭ বছর বয়সী শিশুটি কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন তার অভিভাবকরা। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে জটিল সংক্রমণের কারণে চিকিৎসকরা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

শিশুটির পরিবারের অভিযোগ, প্রায় দুই মাস আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী কিশোর নুরজামাল (১৬) তাকে কৌশলে নিজের ঘরে নিয়ে যায় এবং নির্যাতন করে। ভয়ভীতি দেখানোর কারণে শিশুটি বিষয়টি প্রথমে কাউকে জানাতে পারেনি বলে পরিবারের দাবি।

 

শিশুটির বাবা বলেন, মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হয়। পরে সম্ভাব্য নির্যাতনের বিষয়টি সামনে এলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

 

এদিকে, ঘটনার পর একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে পরিবার। তবে তারা জানিয়েছে, শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরলে এ ঘটনায় থানায় মামলা করা হবে।

 

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার