সর্বশেষ

চালক-হেলপারসহ আটক ৩

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩০
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও দুই সহযোগীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পাশাপাশি সাভার পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে।

 

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, ভুক্তভোগী তরুণী বর্তমানে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়ায় যাওয়ার উদ্দেশে ২৬ বছর বয়সী ওই কলেজছাত্রী সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটিতে তখন আরও দুজন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর ওই যাত্রীরা নেমে গেলে তরুণী বাসে একা হয়ে পড়েন। এ সুযোগে বাসচালক ও তাঁর সহযোগীরা তাঁকে আটক করে স্বর্ণালঙ্কার, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

 

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এরপর সাভার, আশুলিয়া ও চন্দ্রা এলাকার বিভিন্ন সড়কে বাসটি ঘোরানো হয় এবং সারা রাত তাঁকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয় এবং চিৎকার করলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে করটিয়া আন্ডারপাস এলাকায় সন্দেহজনকভাবে বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের টহল দল। তল্লাশির একপর্যায়ে বাসের ভেতর থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে বাসচালক মো. আলতাফ (২৫), সহকারী মো. সাগর (২৪) ও মো. রাব্বি (২১)–কে আটক করা হয়।

 

টাঙ্গাইল সদর থানার ওসি রহুল আমিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।

সব খবর

আরও পড়ুন

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

পরিচয়হীন মৃত্যুই কি নতুন স্বাভাবিক? লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

৫ বছরে সর্বোচ্চ হত্যা মামলা ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

২ আনসার সদস্য গ্রেপ্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

জনমনে আতঙ্ক যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরায় আইনজীবী হত্যাকাণ্ড দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

আবারও মব সহিংসতার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু, মূল অভিযুক্ত আটক

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ ১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু, মূল অভিযুক্ত আটক