সর্বশেষ

বিজয় দিবসের রাতে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরে আগুন

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০
বিজয় দিবসের রাতে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরে আগুন

বিজয় দিবসের রাতে শরীয়তপুর সদর উপজেলায় এক মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের কবরের ওপর দুর্বৃত্তরা আগুন দেয়। মঙ্গলবার সকালে বিষয়টি পরিবারের সদস্যরা লক্ষ্য করেন।

 

২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুর পর বাড়ির পাশেই দাফন করা হয় মুক্তিযোদ্ধা মান্নানকে। প্রতিদিনের মতো সকালে কবরের পাশে গিয়ে স্ত্রী মাহফুজা বেগম দেখেন, কবরের ওপর ছাই পড়ে আছে এবং তখনো ধোঁয়া উঠছে। মেয়ে আফরোজা আক্তার বলেন, “আমার বাবা অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছেন। বিজয় দিবসের রাতে তার কবরে আগুন দেওয়া হলো, তার আত্মাকে কষ্ট দেওয়া হলো। যারা এ কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

ঘটনার খবর পেয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন। শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিজ সিকদার বলেন, “একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক ও উৎকণ্ঠার।” তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করেন।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইলোরা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পরপরই উপজেলা ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। ইউএনও বলেন, “একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা লজ্জাজনক। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।”

 

মান্নান ও মাহফুজার দুই ছেলে ও দুই মেয়ে। স্বামীর মৃত্যুর পর মাহফুজা এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নিয়ামতপুর গ্রামে বসবাস করছেন। পরিবারের সদস্যরা বলছেন, মুক্তিযোদ্ধার কবরের প্রতি এমন অবমাননা তাদের গভীরভাবে আহত করেছে।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার