সর্বশেষ

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০
মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাদুঘরের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর-এর সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জাতীয় জাদুঘর, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এবং জিয়া স্মৃতি জাদুঘরের নামে বড় অঙ্কের অর্থ ‘হরিলুট’ করা হয়েছে।। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

 

বিক্ষোভ সমাবেশে আয়োজকরা ফারুকীর পাশাপাশি স্থপতি মেরিনা তাবাসসুম, মহাপরিচালক তানজিম বিন ওহাব এবং প্রশাসন ও অর্থ বিভাগের সচিব সাদিকুল ইসলামের নাম উল্লেখ করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবু তৈয়ব হাবিলদার। বক্তব্যে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, “রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে যদি দুর্নীতি হয়, তবে তা জাতির জন্য লজ্জাজনক। আমরা ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”

 

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা আরও অভিযোগ করেন, সাংস্কৃতিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতি চললেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। তারা বলেন, রাষ্ট্রীয় অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে এমন ঘটনা অব্যাহত থাকবে।

 

তবে কর্মসূচি চলাকালে এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুকীর পক্ষে অবস্থান নেওয়া একদল ব্যক্তি সেখানে এসে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং হট্টগোল সৃষ্টি করে। এতে সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

আয়োজকরা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার এ ধরনের প্রচেষ্টা অনাকাঙ্ক্ষিত এবং গণতান্ত্রিক অধিকার পরিপন্থী। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সব খবর

আরও পড়ুন

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

চৈত্রের দাবদাহে তেলের লাইনে চরম ভোগান্তি

অনিশ্চয়তায় চালক ও পাম্প মালিকরা চৈত্রের দাবদাহে তেলের লাইনে চরম ভোগান্তি

রাজশাহীতে নতুন করে এক শিশু ও টাঙ্গাইলে দুই শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব রাজশাহীতে নতুন করে এক শিশু ও টাঙ্গাইলে দুই শিশুর মৃত্যু

২ শিশুর মৃত্যু, দেড়শ ছাড়াল আক্রান্ত

রংপুর বিভাগে হামের প্রাদুর্ভাব ২ শিশুর মৃত্যু, দেড়শ ছাড়াল আক্রান্ত