সর্বশেষ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির নেতা

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ২৩:৫৪
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

দেশের ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ধারাবাহিকতায় এবার ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (তারিখ) তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

 

সরকারি সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া প্রশাসকদের বেশিরভাগই বিএনপির সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। এর মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার স্থানীয় সরকার কাঠামোয় নিজেদের মনোনীত প্রতিনিধিদের দায়িত্বে বসাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট অন্তর্বর্তী সরকার তিন পার্বত্য জেলা ছাড়া দেশের প্রায় সব জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিল। তখন যেসব জেলায় বিভাগীয় শহর রয়েছে, সেখানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) প্রশাসকের দায়িত্ব পান। অন্য জেলাগুলোতে জেলা প্রশাসকরা (ডিসি) সেই দায়িত্ব পালন করছিলেন।

 

নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার এবার প্রশাসক পদে দলীয় নেতাদের নিয়োগ দিল।

 

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ দুই দফায় দেশের ১১টি সিটি করপোরেশনেও প্রশাসক হিসেবে বিএনপি নেতাদের নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 

জেলা ও নতুন প্রশাসকদের তালিকা

জেলাপ্রশাসক
পঞ্চগড়মোহাম্মদ তৌহিদুল ইসলাম
দিনাজপুরমোফাজ্জল হোসেন দুলাল
রংপুরমোহাম্মদ সাইফুল ইসলাম
কুড়িগ্রামসোহেল হোসনাইন কায়কোবাদ
গাইবান্ধাসৈয়দ মইনুল হাসান সাদিক
জয়পুরহাটমাসুদ রানা প্রধান
বগুড়াএ কে এম আহাসানুল তৈয়ব জাকির
চাঁপাইনবাবগঞ্জহারুনুর রশিদ
নওগাঁআবু বক্কর সিদ্দিক
রাজশাহীএরশাদ আলী
নাটোররহিম নেওয়াজ
মেহেরপুরজাভেদ মাসুদ
কুষ্টিয়াসোহরাব উদ্দিন
ঝিনাইদহআবুল মজিদ
যশোরদেলোয়ার হোসেন খান খোকন
মাগুরাআলী আহমেদ
বাগেরহাটশেখ মোহাম্মদ জাকির হোসেন
খুলনাএস এম মনিরুল হাসান (বাপ্পী)
পটুয়াখালীস্নেহাংশু সরকার
ভোলাগোলাম নবী আলমগীর
বরিশালআকন কুদ্দুসর রহমান
ঝালকাঠিশাহাদাৎ হোসেন
পিরোজপুরআলমগীর হোসেন
টাঙ্গাইলএস এম ওবায়দুল হক
শেরপুরএ বি এম মামুনুর রশিদ
ময়মনসিংহসৈয়দ এমরান সালেহ
নেত্রকোণানূরুজ্জামান
কিশোরগঞ্জখালেদ সাইফুল্লাহ সোহেল খান
মুন্সীগঞ্জএ কে এম ইরাদত
নারায়ণগঞ্জমামুন মাহমুদ
রাজবাড়ীআব্দুস সালাম মিয়া
গোপালগঞ্জশরিফ রফিক উজ্জামান
মাদারীপুরখোন্দকার মাশুকুর রহমান
শরীয়তপুরসরদার এ কে এম নাসির উদ্দিন
সুনামগঞ্জমিজানুর রহমান চৌধুরী
সিলেটআবুল কাহের চৌধুরী
মৌলভীবাজারমিজানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়াসিরাজুল ইসলাম
কুমিল্লামোশতাক মিয়া
নোয়াখালীহারুনুর রশিদ আজাদ
লক্ষ্মীপুরসাহাব উদ্দিন
কক্সবাজারএ টি এম নুরুল বশর চৌধুরী
সব খবর

আরও পড়ুন

লোকসানে ডিম বিক্রি, বন্ধ হচ্ছে ছোট খামার

ঋণের জালে পোলট্রি খামারিরা লোকসানে ডিম বিক্রি, বন্ধ হচ্ছে ছোট খামার

ঈদের বাজারে মুরগি-ডিম-মাছের দামে অস্বস্তি

ঈদের বাজারে মুরগি-ডিম-মাছের দামে অস্বস্তি

মশা মারতে কীসের সন্ধানে ঢাকার দুই সিটি কর্পোরেশন?

মশা মারতে কীসের সন্ধানে ঢাকার দুই সিটি কর্পোরেশন?

নববধূকে নিয়ে বরের আর ঘরে ফেরা হলো না

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু নববধূকে নিয়ে বরের আর ঘরে ফেরা হলো না

নিরাপত্তা না দিলে পেট্রোল পাম্প বন্ধ করে দিবেন মালিকরা

ব্যবসা বন্ধের হুঁশিয়ারি নিরাপত্তা না দিলে পেট্রোল পাম্প বন্ধ করে দিবেন মালিকরা

বারহাট্টায় যৌন নির্যাতনের শিকার শিশুর ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচার সম্পন্ন

বারহাট্টায় যৌন নির্যাতনের শিকার শিশুর ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচার সম্পন্ন

যুদ্ধের প্রভাবে জ্বালানি ঘাটতি, তেল সংকটে বিপর্যস্ত জনজীবন

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন যুদ্ধের প্রভাবে জ্বালানি ঘাটতি, তেল সংকটে বিপর্যস্ত জনজীবন

রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ সারি, রেশনিং ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ

তেল নিয়ে শঙ্কা কাটছে না রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ সারি, রেশনিং ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ