সর্বশেষ

আধঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন

রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭
রাজধানীতে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

রাজধানীর তোপখানা সড়কে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে অবস্থিত ভবনটির দোতলায় থাকা কার্যালয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান।

 

আগুন লাগার খবর পাওয়ার পর উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন জানান, কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে এবং তিনি তখন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা ছিলেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান, আগুন দোতলার ভেতরের কক্ষগুলোতেও ছড়িয়ে পড়েছিল। “আমাদের কক্ষটি ভবনের একটু ভেতরের দিকে। সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। আমরা সবাই বাইরে অবস্থান করছি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে,”—বলেন তিনি।

 

ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও একটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।

 

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে