সর্বশেষ

অসুস্থতা ও ধাক্কার অভিযোগ

নির্বাচনে ৭ জেলার ভোটকেন্দ্রে ৭ মৃত্যু

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৮
নির্বাচনে ৭ জেলার ভোটকেন্দ্রে ৭ মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দেশের বিভিন্ন এলাকায় ভোটগ্রহণের দিনে অন্তত সাত জেলায় সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা ও কিশোরগঞ্জে এসব ঘটনা ঘটে। তাদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে খুলনায় এক বিএনপি নেতার মৃত্যুকে ঘিরে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ার সময় আরেকজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তা মুজাহিদুল ইসলাম (৪৮) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

 

খুলনায় আলিয়া মাদ্রাসা কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার সময় মহিবুজ্জামান কচি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়। বিএনপির অভিযোগ, ধাক্কা দেওয়ায় গাছের সঙ্গে আঘাত পেয়ে তিনি মারা যান। তবে পুলিশ ও জামায়াত নেতারা বলছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন; হাতাহাতির প্রমাণ মেলেনি।

 

মানিকগঞ্জের শিবালয়ে ভোটকেন্দ্রের সামনে বাবু মিয়া (৬৫) মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

 

চট্টগ্রামে কাজীর দেউড়ি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মনু মিয়া (৬২)। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

 

গাইবান্ধার সাঘাটায় ভোট দিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে কৃষক বাশেদ আলী মারা যান। প্রশাসনের ভাষ্য, এটি স্বাভাবিক মৃত্যু।

 

ঢাকার যাত্রাবাড়ীতে অগ্রদূত বিদ্যা নিকেতনের সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার আলী আবু সাঈদ সরকার (৫৩)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন।

 

এদিকে কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ার সময় রাজ্জাক মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে চিকিৎসকেরা তার শরীরে আঘাতের চিহ্ন পাননি এবং হৃদরোগজনিত মৃত্যু বলে প্রাথমিক ধারণা দিয়েছেন।

 

একই দিনে বিভিন্ন কেন্দ্রে এমন মৃত্যুর ঘটনায় ভোটারদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রশাসন বলছে, অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিক অসুস্থতা কারণ হলেও ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে।

সব খবর

আরও পড়ুন

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

চৈত্রের দাবদাহে তেলের লাইনে চরম ভোগান্তি

অনিশ্চয়তায় চালক ও পাম্প মালিকরা চৈত্রের দাবদাহে তেলের লাইনে চরম ভোগান্তি

রাজশাহীতে নতুন করে এক শিশু ও টাঙ্গাইলে দুই শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব রাজশাহীতে নতুন করে এক শিশু ও টাঙ্গাইলে দুই শিশুর মৃত্যু