সর্বশেষ

এক বছরে নতুন আরও ১.৩৯ লাখ নিবন্ধন

কোনোভাবেই ঠেকানো যাচ্ছেনা রোহিঙ্গা অনুপ্রবেশ

জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৮
কোনোভাবেই ঠেকানো যাচ্ছেনা রোহিঙ্গা অনুপ্রবেশ

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ধারা অব্যাহত রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত এক মাসেই নতুন করে আরও ২ হাজার ৭৩৮ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

 

২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে বাংলাদেশে নতুন নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৭৮ জনে। অক্টোবর পর্যন্ত এ সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৪০ এবং সেপ্টেম্বরে ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন। অর্থাৎ ধারাবাহিকভাবে প্রতি মাসে আগমন বেড়েছে।  

 

বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের বিভিন্ন ক্যাম্পে ১১ লাখ ৭৩ হাজার ১৭১ জন রোহিঙ্গা চিহ্নিত রয়েছে। ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ৯৩৭ জন রোহিঙ্গা।  

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতার কারণে ২০২৪ সাল থেকে আবারও সীমান্ত পাড়ি দিয়ে রোহিঙ্গাদের আগমন বাড়তে থাকে। ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৪ সালের শেষ দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি বড় ঢল তৈরি হয়। এদের সবার বায়োমেট্রিক নিবন্ধন চলছে।   
 

নতুন নিবন্ধিতদের মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু। এর মধ্যে ১২ শতাংশ ঝুঁকিপূর্ণ গোষ্ঠী—যাদের মধ্যে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তি, গুরুতর অসুস্থ রোগী, একক অভিভাবক, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক এবং ঝুঁকিতে থাকা বয়স্করা। সামগ্রিক রোহিঙ্গা জনসংখ্যার মধ্যে ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে