English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
স্বাধীন সাংবাদিকতা
বাংলাদেশের পত্রিকা অফিসে হামলার নিন্দা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে
বাংলাদেশে দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটি বলেছে, এ ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিসরের জন্য গুরুতর হুমকি।
প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হাদি সমর্থকদের হামলা ও অগ্নিসংযোগ
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষ দুটি গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে সংঘটিত এই ঘটনায় দুই পত্রিকার বহু সাংবাদিক ও কর্মকর্তা দীর্ঘ সময় ভবনের ভেতর ও ছাদে আটকা পড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন হন।
সাংবাদিক আনিস আলমগীরের অবিলম্বে মুক্তির দাবি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই দাবিতে বিবৃতি দিয়েছে সাংবাদিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং লেখক–সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা। এসব সংগঠন বলছে, মতপ্রকাশের কারণে সাংবাদিকদের নিশানা করতে সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য গুরুতর হুমকি।
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের হামলা
শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মী–সমর্থক এই হামলা চালায়। এতে অন্তত পাঁচজন সাংবাদিক আহত হন এবং এক ফটো সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়।
ইউনূস সরকারের প্রথম ১৫ মাসে ১,০৭৩ সাংবাদিক নির্যাতনের শিকার: টিআইবি
দেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, মামলা ও হত্যার ঘটনা গত ১৫ মাসে আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিবেদনে বলা হয়েছে। টিআইবির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত ৪৭৬টি ঘটনায় মোট ১,০৭৩ সাংবাদিক বিভিন্ন রকম দমন-পীড়নের শিকার হয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের শারীরিক, ডিজিটাল এবং মানসিক নিরাপত্তা ঝুঁকি আগের যেকোনো সময়ের তুলনায় বাড়বে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠান ‘ডিজিটালি রাইট’-এর পরিচালিত এই জরিপে অংশ নেওয়া সাংবাদিকদের বেশির ভাগই জানিয়েছেন, নির্বাচনের মাঠে সংবাদ সংগ্রহের সময় তাদের আক্রমণ, হয়রানি, নজরদারি ও অপতথ্য প্রচারণার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
সিরাজগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি চাল ক্রয়-বিক্রয় বন্ধ করতে গিয়ে এক সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম শিশির দীপ্ত টেলিভিশন, খবরের কাগজ ও দ্য এশিয়ান এইজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মধ্যরাতে সাংবাদিক সোহেলকে ডিবি পরিচয়ে আটক, সকালে মুক্তি
রাজধানীর নতুন বাড্ডায় গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি সোহেলকে পাঁচজন ডিবি জ্যাকেট পরা ব্যক্তি বাসা থেকে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সুমাইয়া সীমা।
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী হাসান গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে গিমাডাঙ্গা পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ
বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও হুমকির ঘটনায় দায়মুক্তি বন্ধের আহ্বান জানিয়েছে ১৩টি দেশের কূটনৈতিক মিশন। সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তি বন্ধের আন্তর্জাতিক দিবসের ১১তম বার্ষিকী উপলক্ষে রবিবার (২ নভেম্বর) মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক নেটওয়ার্ক এক যৌথ বিবৃতি প্রকাশ করে।
« প্রথম
আগের
পাতা 2 এর 4.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি