English
বলার স্বাধীনতা, জানার স্বাধীনতা
রবিবার, ২২ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২
English
জাতীয়
রাজনীতি
নাগরিক কথা
সারাদেশ
মানবাধিকার
স্পোর্টস স্টেশন
সিনে দুনিয়া
ফিচার
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
প্রচ্ছদ
রাজনীতি
নাগরিক কথা
অর্থনীতি ও বাণিজ্য
স্বাস্থ্য ও জীবনযাপন
শিক্ষা ভাবনা
সাহিত্য
প্রাণ ও পরিবেশ
টেক দুনিয়া
অপরাধ
আইন ও আদালত
চাকুরির খবর
ফিচার
খবর
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
মানবাধিকার
মানবাধিকার
গণমাধ্যম ও মতপ্রকাশ
জেন্ডার ও নারী অধিকার
শিশু অধিকার
স্পোর্টস স্টেশন
ক্রিকেট
ফুটবল
অন্যান্য
বিনোদন ও সংস্কৃতি
সিনে দুনিয়া
নাটক
সংগীত
অন্যান্য
অনুসন্ধান
সর্বশেষ
অনিয়ম
বাংলাদেশে খেলাপি ঋণের হার বিশ্বে সর্বোচ্চ
বাংলাদেশে খেলাপি ঋণের হার বেড়ে হয়েছে ৩৬%, যা বিশ্বে সর্বোচ্চ। ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা। সঞ্চিতি ঘাটতি তিন লাখ কোটি ছাড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, অনিয়ম, দুর্বল নজরদারি ও ইচ্ছাকৃত ঋণখেলাপির কারণে ব্যাংক খাত গুরুতর ঝুঁকিতে পড়েছে।
খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়ালো
দেশের ব্যাংক খাতে চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মাত্র নয় মাসেই খেলাপি ঋণ প্রায় ৩ লাখ কোটি টাকা বেড়ে যাওয়ায় আর্থিক খাতে সুশাসন নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
প্রশাসনের লাগাম চুক্তিভিত্তিক আমলাদের হাতে
বর্তমানে বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তারা। মন্ত্রিপরিষদসচিব, মুখ্য সচিব, জনপ্রশাসনসচিব, স্বরাষ্ট্রসচিবসহ অন্তত ২০টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রয়েছেন চুক্তিভিত্তিক আমলারা। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সাত সদস্যের মধ্যে চারজনই চুক্তিভিত্তিক, যা প্রশাসনের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে প্রভাব ফেলছে।
ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ বিশ্বব্যাঙ্কের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (আইসিএসআইডি)-এ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সালিশি আবেদন করেছে। গত সোমবার, গ্রুপটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের পক্ষে আইনজীবীরা এই আবেদন জমা দেন।
সম্মানী পাচ্ছেন না বিটিভির শিল্পীরা, চেক বাউন্স হওয়া নিয়ে ক্ষোভ
সম্মানী না পাওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত শিল্পীরা। তারা জানিয়েছেন, গত পাঁচ মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পরও পারিশ্রমিক পাচ্ছেন না। সোনালী ব্যাংকের রামপুরা শাখা থেকে ইস্যু হওয়া চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা বাউন্স করছে।
এক দশকে সরকারি প্রশিক্ষণে ২২ হাজার কোটি টাকা ব্যয়
গত এক দশকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণে ব্যয় হয়েছে অন্তত ২২ হাজার কোটি টাকা। তবে এত বিপুল ব্যয়ের পরও প্রশিক্ষণের বাস্তব সুফল দৃশ্যমান নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাজেট ঘাটতি সত্ত্বেও ডাকসু ভবনে ৯ লাখ টাকায় এসি বসাচ্ছেন ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি ও আর্থিক সংকট থাকা সত্ত্বেও কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ৯ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৯টি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বসানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রশাসনিক ভবন বা গবেষণা অফিস ছাড়া অন্যত্র এসি স্থাপন অনুমোদিত নয়, তবু ডাকসু নেতাদের চাপে নিয়ম ভেঙে অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত বুলবুল, অভিযোগ উঠল অনিয়ম ও প্রভাব খাটানোর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। সঙ্গে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ।
শিল্পকলা একাডেমিতে ‘আইন লঙ্ঘন’ বিতর্কে চার সদস্যের পদত্যাগ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আরো চারজন সদস্য। নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, ছায়ানটের সঙ্গীত শিক্ষক লায়েকা বশীর এবং নৃত্যশিল্পী র্যাচেল অ্যাগনেস প্যারিস বুধবার মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)-এর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।
বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং তাঁর প্যানেল বুধবার (২ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে সরকার সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম বুলবুলের পক্ষের বেশির ভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
« প্রথম
আগের
পাতা 3 এর 4.
পরবর্তী
শেষ »
10/ প্রতি
20/ প্রতি
50/ প্রতি
100/ প্রতি