প্রতীকী বইমেলা নাকি গরু মেরে জুতো দান!
বাংলায় একটা কথা প্রচলিত আছে, গরু মেরে জুতো দান। হঠাৎ করে কেন একথার অবতারণা করছি! করছি একারণে যে, জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ১৯৬৪-৬৫ সাল থেকে শুরু হয়ে পরবর্তীতে বাংলা একাডেমীতে তত্ত্বাবধানে হতে থাকা বইমেলা ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু হয়ে চলত শেষ দিন পর্যন্ত। দেশে নানা দুর্যোগ, প্রাকৃতিক অচলাবস্থা, সামরিক শাসন, রাজনৈতিক অস্থিরতে, রোজা-পার্বণ এমনকি বিশেষ দিন পর্যন্ত বইমেলা তার নিজস্ব নিয়মে হয়ে এসেছে- কখনো এ নিয়মের ব্যত্যয় হয়নি।