সর্বশেষ

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ২৩:৪১
“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেছেন, “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস সম্ভব নয়, এটাই সত্য।” স্বাধীনতা দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক সংকলন রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন উপলক্ষে এ মন্তব্য করেন।

 

কাদেরীয়া বাহিনীর ‘হনুমান কোম্পানি’র এই কমান্ডার বলেন, মুক্তিযুদ্ধের সত্য ও নির্মোহ ইতিহাসকে যারা বিকৃত করার চেষ্টা করছে, তারা মূলত নির্বোধ। তিনি জোর দিয়ে বলেন, “মিথ্যা টিকে থাকবে না, ইতিহাসে সত্যটাই টিকে থাকবে। যার যতটুকু অবদান, সেটুকুর স্বীকৃতি দিতে হবে।”  

 

ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালীন সময়ের সাড়ে পাঁচশর বেশি আলোকচিত্র নিয়ে প্রকাশিত হয়েছে রক্তরেখায় বাংলাদেশ এর নতুন খণ্ড। অনুষ্ঠানে আশরাফ হুমায়ুন বলেন, “এখন দেখছি মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদানকেও অনেকে খাটো করতে চায়। অথচ শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস সম্ভব নয়।”  

 

তিনি মনে করিয়ে দেন, ৭ মার্চের ভাষণ বাংলাদেশের মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।” এই ভাষণের পরই মানুষ যুদ্ধের প্রস্তুতিতে নেমে পড়ে, আর কোনো ডাকের অপেক্ষা করেনি।  

 

টাঙ্গাইলে ‘হনুমান কোম্পানি’র সশস্ত্র হামলায় পাকিস্তানি সেনারা আতঙ্কিত থাকত। আশরাফ হুমায়ুনকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো দলের নিজস্ব সম্পত্তি নয়। “যে দল ক্ষমতায় আসবে, আর তাদের মতো করে ইতিহাস বলবে—এটা ঠিক না। কেউ কেউ এই দেশকে আবার পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছে, এটা কোনোদিনও সম্ভব না।”  

 

তিনি সতর্ক করে বলেন, যদি নতুন প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখানো হয়, তারা ধ্বংস হয়ে যাবে। তাই সত্য ইতিহাসই তাদের সামনে তুলে ধরতে হবে। “সত্য সত্যই, আর মিথ্যা তো মিথ্যাই। আমাদের এগোতে হবে সত্যকে নিয়েই।”  

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধন্যবাদ জানিয়ে আশরাফ হুমায়ুন বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে এই সংকলন প্রকাশ করা একটি সাহসী কাজ। বইটি আরও বেশি পাঠকের কাছে পৌঁছানো উচিত, যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস জানতে পারে।

সব খবর

আরও পড়ুন

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার