সর্বশেষ

বিটিভিতে নাহিদ ইসলামের ভাষণ

ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০
ড. ইউনূসের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ডা. জাহেদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কোন যোগ্যতায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন—এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

 

বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তার মতে, জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী জোটগুলোর প্রধান নেতারাই জাতির উদ্দেশে ভাষণ দেন। অতীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রধানরা ভাষণ দিয়েছেন। এবারও বিএনপির তারেক রহমান এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রধান ড. শফিকুর রহমান ভাষণ দেবেন। কিন্তু নাহিদ ইসলামকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি তিনি অযৌক্তিক বলে মনে করেন।

 

জাহেদ উর রহমান বলেন, “আমরা জানি নাহিদ ইসলামের দল এনসিপি জামায়াত জোটে আছে। সেই জোটের প্রধান নেতা ড. শফিকুর রহমান ভাষণ দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নাহিদ ইসলাম কীভাবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যোগ্য হয়ে উঠলেন?”

 

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস এনসিপির প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। তার মতে, এনসিপি একসময় স্বাধীন মনোভাব রাখলেও এখন আর কোনো স্বাধীন দল নয়। তাই নাহিদ ইসলামকে আলাদা করে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হলে তা পক্ষপাতমূলক সিদ্ধান্ত হবে।

 

জাহেদ উর রহমান আরও বলেন, “ড. ইউনূস এমন একটি দায়িত্বে আছেন, যেখানে সবাইকে সমানভাবে দেখা উচিত। একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিলে প্রশ্ন উঠবে। সরকারকে এখনই থামতে হবে এবং নাহিদ ইসলামকে কোনোভাবেই বিটিভিতে ভাষণ দিতে দেওয়া উচিত নয়।”

 

তিনি মনে করেন, নির্বাচনের সময় অন্তত সরকারের নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। অন্যথায় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

সব খবর

আরও পড়ুন

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ড আবেদন ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

“শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

রক্তরেখায় বাংলাদেশ এর তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন “শেখ মুজিব ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্ভব”: মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল

তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান তিন সন্তানসহ এক নারী ডিবি হেফাজতে

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি