সর্বশেষ

পরপর দুই সাবেক তিন তারকা জেনারেল আটক

এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৬:২৫
এবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন গ্রেপ্তার

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি।

 

এর আগে, গত সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সেনাবাহিনীর আরেক সাবেক তিন তারকা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেপ্তার করে ডিবি। তাকে মানবপাচারের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার একদিন পরই শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হলো। পরপর দুই সাবেক জেনারেলের গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

 

শেখ মামুন খালেদের কর্মজীবন দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে পূর্ণ। সিগন্যালস কোরের কর্মকর্তা হিসেবে তিনি ২০০৭ সালের ডিসেম্বরে ডিজিএফআইতে পরিচালক (এফএসআইবি) হিসেবে যোগ দেন। পরে ২০০৮ সালের জুনে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

পরবর্তীতে তিনি ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় দেড় বছর এই পদে থাকার পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর উপাচার্য এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ-এর দায়িত্বেও ছিলেন।

 

২০০৭ সালের ‘এক-এগারো’ পরবর্তী সময়ে ডিজিএফআইয়ের ভূমিকা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সংস্থাটির সম্পৃক্ততা নিয়ে যে আলোচনা রয়েছে, সেখানে শেখ মামুনের নামও বিভিন্ন সময়ে উঠে এসেছে।

 

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছিল। দুদক তখন তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চালানোর কথা জানায়।

 

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হতে পারে।

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’