সর্বশেষ

শিক্ষককে পিটিয়ে হাত-পা ভাঙল বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৮
শিক্ষককে পিটিয়ে হাত-পা ভাঙল বিএনপি নেতাকর্মীরা

পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র (৫২) বিএনপি নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরিতলা এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সদ্য গঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জের ধরেই এ হামলা হয়। শিক্ষক বিপুল মৈত্র জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অপর গ্রুপটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী সরদার কামরুজ্জামান চানের অনুসারী।

 

হামলার পর গুরুতর আহত অবস্থায় বিপুল মৈত্রকে তাৎক্ষণিকভাবে ঢাকায় স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য। ঘটনার পর রাতেই সরদার কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন, ঘটনার আগে কামরুজ্জামান চান জেলা বিএনপির কার্যালয়ে তাঁর অনুসারীদের নিয়ে এক বৈঠকে বসেন। সেখানে জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে এলিজা জামানকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এলিজা জামান তাঁর প্রয়াত পিতার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, যা মেনে নিতে পারেননি বিরোধী পক্ষ।

 

বিদ্যালয়ের সভাপতি এলিজা জামান বলেন, "বিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষ করে বিকেলে প্রধান শিক্ষক ও অপর একজন শিক্ষক মোটরসাইকেলে পিরোজপুর শহরে ফিরছিলেন। পথে ঝরঝরিতলা এলাকায় তাদের পথরোধ করে প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর দুই পা ও একটি হাত ভেঙে দেওয়া হয়।"

 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, "একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’