সর্বশেষ

চট্টগ্রামে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১১ অগাস্ট ২০২৫, ২২:৩৯
এনসিপির স্থানীয় নেতাকর্মীরা জানান, আফতাব হোসেন দীর্ঘদিন বন্দরকেন্দ্রিক টাকা-পয়সা লেনদেনের সঙ্গে জড়িত
চট্টগ্রামে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল

চট্টগ্রাম বন্দরের আন্দোলন বন্ধের জন্য পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে আন্দোলন বন্ধের বিনিময়ে অর্থ লেনদেনের কথোপকথন ধরা পড়েছে। নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলীয় নেতৃত্ব।

 

গত ১০ আগস্ট এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত নোটিশে নিজাম উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশে উল্লেখ করা হয়, সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাই কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—তা ব্যাখ্যা করতে হবে প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে।

 

সেদিন সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক আফতাব হোসেন রিফাত মেসেঞ্জার কলে কথা বলছেন। সেখানে আন্দোলন বন্ধের জন্য পাঁচ লাখ টাকা নেওয়া এবং আরও অর্থ দাবি করার বিষয়টি উঠে আসে। কথোপকথনে নিজাম উদ্দিন বলেন, আরও পাঁচ লাখ নেওয়ার সুযোগ আছে কি না দেখতে এবং প্রয়োজনে মোট দশ লাখ টাকার প্রস্তাব দিতে।

 

ভিডিও নিয়ে প্রতিক্রিয়ায় নিজাম উদ্দিন জানান, ভিডিওটি সাত-আট মাস আগের এবং এর প্রেক্ষাপট ব্যাখ্যা দিতে হলে যিনি ধারণ করেছেন তাকে বলতে হবে। অপরদিকে আফতাব হোসেন দাবি করেন, মে মাসের ৩০ তারিখে বন্দরের ইস্যু নিয়ে তাকে মারধর করা হয় এবং দুষ্টুমি করে চাঁদা প্রসঙ্গ উঠে আসে। তার ভাষ্য, ‘নিজাম ভাই ভেবেছেন আমি মজা করছি, তাই সেই প্রেক্ষিতেই কথা বলেন।’

 

এনসিপির স্থানীয় নেতাকর্মীরা জানান, আফতাব হোসেন দীর্ঘদিন বন্দরকেন্দ্রিক টাকা-পয়সা লেনদেনের সঙ্গে জড়িত এবং ভিডিও প্রকাশের পেছনে ব্যক্তিগত দ্বন্দ্বও থাকতে পারে। তবে দলীয় নেতৃত্ব বলছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর

আরও পড়ুন

গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা

সেনাসদস্যদের সঙ্গে তর্কাতর্কি গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা

চট্টগ্রামে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

জিয়া নন, অলি স্বাধীনতার প্রথম ঘোষক চট্টগ্রামে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

“অবাধ-নিরপেক্ষ নির্বাচন নয়, বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকিতে”

কলকাতায় বইপ্রকাশ অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় “অবাধ-নিরপেক্ষ নির্বাচন নয়, বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকিতে”

ভোট কেনার পরিকল্পনায় বিএনপি–জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ

রাজধানীর বস্তিতে এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ ভোট কেনার পরিকল্পনায় বিএনপি–জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায়

নিজ নির্বাচনী সভায় মির্জা ফখরুল জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায়

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

সুস্থ ও আত্মবিশ্বাসী সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

বড় বড় দলের অনুপস্থিতি, সীমিত প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংকটে প্রশ্নের মুখে ত্রয়োদশ সংসদ নির্বাচন

অন্তর্ভুক্তিমূলক তো নয়, অংশগ্রহণমূলকও কি আদৌ হচ্ছে? বড় বড় দলের অনুপস্থিতি, সীমিত প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংকটে প্রশ্নের মুখে ত্রয়োদশ সংসদ নির্বাচন

নির্বাচনী প্রচারণায় সহিংসতা: বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ

নির্বাচনী প্রচারণায় সহিংসতা: বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ