সর্বশেষ

উত্তরবঙ্গ সফর স্থগিত

বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১৮:২৩
বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন দলের দীর্ঘদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব গ্রহণের এই প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিএনপির গঠনতন্ত্র অনুসারে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে এবং নতুন চেয়ারম্যানের সফল নেতৃত্ব কামনা করে দোয়া করেছে।

 

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের নির্ধারিত উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে সহিংসতা উসকে দিচ্ছে।

 

তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটছে। সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি। এসব ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানায় বিএনপি।

 

বিএনপি মহাসচিব বলেন, “এই ধরনের হত্যাকাণ্ড চলতে থাকলে দেশে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

 

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে মির্জা ফখরুল জানিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবেই চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। এবার সেই দায়িত্ব দলীয়ভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর প্রায় সাত বছর ধরে তার নেতৃত্বেই বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত বছরের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির শীর্ষ নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হয়, যার আনুষ্ঠানিক সূচনা হলো তারেক রহমানের চেয়ারম্যান পদ গ্রহণের মাধ্যমে।

সব খবর

আরও পড়ুন

গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা

সেনাসদস্যদের সঙ্গে তর্কাতর্কি গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা

চট্টগ্রামে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

জিয়া নন, অলি স্বাধীনতার প্রথম ঘোষক চট্টগ্রামে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

“অবাধ-নিরপেক্ষ নির্বাচন নয়, বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকিতে”

কলকাতায় বইপ্রকাশ অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় “অবাধ-নিরপেক্ষ নির্বাচন নয়, বাংলাদেশ এখন উগ্রপন্থী প্রভাব ও বিদেশি নিয়ন্ত্রণের ঝুঁকিতে”

ভোট কেনার পরিকল্পনায় বিএনপি–জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ

রাজধানীর বস্তিতে এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ ভোট কেনার পরিকল্পনায় বিএনপি–জামায়াতের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায়

নিজ নির্বাচনী সভায় মির্জা ফখরুল জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায়

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

সুস্থ ও আত্মবিশ্বাসী সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ

বড় বড় দলের অনুপস্থিতি, সীমিত প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংকটে প্রশ্নের মুখে ত্রয়োদশ সংসদ নির্বাচন

অন্তর্ভুক্তিমূলক তো নয়, অংশগ্রহণমূলকও কি আদৌ হচ্ছে? বড় বড় দলের অনুপস্থিতি, সীমিত প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী সংকটে প্রশ্নের মুখে ত্রয়োদশ সংসদ নির্বাচন

নির্বাচনী প্রচারণায় সহিংসতা: বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ

নির্বাচনী প্রচারণায় সহিংসতা: বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ