সর্বশেষ

উপদেষ্টা হতে চেয়ে ২০০ কোটি টাকার চেক

ডা. গোলাম মোস্তফার বিরুদ্ধে দুদকের অভিযান

প্রকাশিত: ২৯ অগাস্ট ২০২৫, ২১:০৭
ডা. গোলাম মোস্তফার বিরুদ্ধে দুদকের অভিযান

উপদেষ্টা হওয়ার লোভে ২০০ কোটি টাকার চেক দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার (২৮ আগস্ট) অভিযান চালিয়েছে।

 

দুদকের সহকারী পরিচালক নাজমুলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

 

তিনি জানান, ডা. গোলাম মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ লাভের জন্য ঘুষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়।

 

তানজির আহমেদ আরও জানান, অভিযানের সময় সংশ্লিষ্ট বিভিন্ন দফতর থেকে অভিযোগ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অতিরিক্ত রেকর্ডপত্র সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে। সব তথ্য-উপাত্ত যাচাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত জানুয়ারিতে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার আশায় ডা. গোলাম মোস্তফা সমন্বয়ক পরিচয় দেওয়া কয়েকজনকে ১০ লাখ টাকা নগদ এবং ২০০ কোটি টাকার চারটি চেক প্রদান করেন।

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’