সর্বশেষ

সংস্কারের ৯৯ শতাংশ প্রস্তাব আগে দিয়েছিল বিএনপিঃ তারেক রহমান

প্রকাশিত: ১০ অগাস্ট ২০২৫, ১৩:৪১
“বর্তমান সরকার রিফর্ম কমিটি গঠন করেছে, রাজনৈতিক দলগুলো মতামত দিচ্ছে। যেসব প্রস্তাবকে কেন্দ্র করে আলোচনা চলছে, সেগুলোর ৯৯ শতাংশই বিএনপি অনেক আগেই প্রস্তাব করেছিল।”
সংস্কারের ৯৯ শতাংশ প্রস্তাব আগে দিয়েছিল বিএনপিঃ তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে, তার ৯৯ শতাংশ প্রস্তাব বিএনপি বহু আগেই জাতির সামনে উপস্থাপন করেছিল। তিনি বলেন, আড়াই বছর আগে বিএনপি ৩১ দফা প্রস্তাব দিয়েছিল, যার প্রায় সবকটিই এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বর্তমান সরকার রিফর্ম কমিটি গঠন করেছে, রাজনৈতিক দলগুলো মতামত দিচ্ছে। যেসব প্রস্তাবকে কেন্দ্র করে আলোচনা চলছে, সেগুলোর ৯৯ শতাংশই বিএনপি অনেক আগেই প্রস্তাব করেছিল।”

 

তিনি উল্লেখ করেন, ড্যাবের কাউন্সিল প্রমাণ করে রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিক চর্চা নেই—এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের পথে দেশ পরিচালনা করেছেন বলে তিনি স্মরণ করান। বর্তমান প্রজন্মের দায়িত্ব হলো এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও শক্তিশালী করা।

 

স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির ৩১ দফার প্রস্তাব বাস্তবায়নে চিকিৎসক সমাজের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, “সরকার একা বা শুধু দলের নেতারা এসব বাস্তবায়ন করতে পারবে না। ড্যাবের প্রতিটি সদস্য ও কাউন্সিলরের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

 

গত ১৫ বছরে দেশে হাজারো মানুষ খুন, সহিংসতা ও নিখোঁজের শিকার হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, মানুষের প্রত্যাশা একটি স্বস্তির বাংলাদেশ গড়া। “যদি সবাই মিলে কাজ করি, তাহলে অবশ্যই একটি ভিন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। দেশটি সবার, তাই দেশ গড়ার দায়িত্বও সবার।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’