সর্বশেষ

হাইকোর্টের রুল জারি

নির্বাচনে জাতীয় পার্টি, জেপি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল নয়

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ২১:১১
নির্বাচনে জাতীয় পার্টি, জেপি ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল নয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

 

রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

 

এর আগে, গত সপ্তাহে দায়ের করা রিটে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুরের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়। রিটটি করেন জুলাই দাঙ্গায় অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ।

 

রিট আবেদনে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবকে। রিটে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী অংশগ্রহণের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। গত ২৬ ডিসেম্বর রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন।

 

অন্যদিকে, জাতীয় পার্টি (আনিসুল ইসলাম) এবং জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ১১৯টি আসনে মোট ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

 

হাইকোর্টের এই রুলের ফলে নির্বাচনী মাঠে এসব দল ও জোটের অংশগ্রহণ নিয়ে নতুন করে আইনি ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

সব খবর

আরও পড়ুন

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি নেতা আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

রোববারের মধ্যে সিদ্ধান্ত চায় জামায়াত জোট ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি

সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি

শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা শোক প্রস্তাবের নামে যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে

হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

‘জাতির পিতা’ ও ১৫ আগস্ট নিয়ে ভাবনা হুমায়ুন আজাদের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে নিয়ে আবদুর রাজ্জাক

সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন গ্রেপ্তার

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

অগ্নিঝরা মার্চ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ

খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’

জামায়াতের নায়েবে আমীর তাহেরের অভিযোগ খলিলুর রহমান ও রিজওয়ানা হাসান ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’