সর্বশেষ

শিক্ষা, শিশুতোষ ও সাংস্কৃতিক কনটেন্টে প্রাধান্য

‘টিভি দেখার নতুন অভিজ্ঞতা’ স্লোগানে যাত্রা শুরু করল ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:০০
‘টিভি দেখার নতুন অভিজ্ঞতা’ স্লোগানে যাত্রা শুরু করল ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল

‘টিভি দেখার নতুন অভিজ্ঞতা’ স্লোগানে বিনোদনের দুনিয়ায় পথচলা শুরু করলো ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। এ প্ল্যাটফর্মটির কনটেন্ট উপভোগ করা যাবে বিশ্বের যেকোনো দেশ থেকে।

 

শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোক সংস্কৃতি প্রচারের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই বিনোদনের জগতে পা রাখছে প্রতিষ্ঠানটি। ‘দোয়েল’ ওটিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লিংক থ্রি কোম্পানির চেয়ারম্যান তাহমিনা আহমেদ, এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড ও ‘দোয়েল’ ওটিটির চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ, এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম।
 

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড এবং ‘দোয়েল’ ওটিটির চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ বলেন, ‘তরুণ প্রজন্মের দর্শকের বিনোদন ও জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করার পাশাপাশি বাংলা কনটেন্টকে সহজলভ্য করতে আমরা দোয়েল ওটিটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাঙালি ও বাংলাদেশিদের এমন কনটেন্ট দেখতে চাই, যেখানে দেশীয় সংস্কৃতি ফুটে ওঠে। তাদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই আমরা পৃথিবীজুড়ে থাকা বাংলাভাষী দর্শকের জন্য নানা ধরনের কনটেন্ট বানাব।


জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ডিজিটাল পর্দায় প্রদর্শন করা হয় গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে জীবনের শেষ গানের ভিডিও। উপস্থাপক রুহাণী সালসাবিল মঞ্চে আমন্ত্রণ জানান জাদুশিল্পী জুয়েল আইচকে। তিনি তিনটি জাদু প্রদর্শন করেন। যাদুর ছলাকলায় দর্শক শ্রোতাদের চোখ ধাঁধিয়ে অনুষ্ঠানে মায়াবী মুগ্ধতা ছড়িয়ে দেন বিশ্বনন্দিত এই যাদুকর। পুরোটা সময় কৌতূহলী দর্শকদের চোখ আটকে থাকে মঞ্চে।


এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, ‘আজকের তরুণেরা শুধু কনটেন্ট দেখে না, মতামতও দেয়। সে কারণে প্রশ্ন এসেছে—সব কনটেন্ট কি দেখার মতো? তাই আমরা নিজস্ব সংস্কৃতি এবং মূল্যবোধকে প্রাধান্য দিয়ে কনটেন্ট নির্মাণ করব। যা শুধু রুচিশীল এবং বিনোদনমূলকই হবে না, শিক্ষণীয়ও নানা বিষয়ও থাকবে। এ যাত্রায় দর্শকদের সহযোগিতাই আমাদের বড় শক্তি।’


অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম। তিনি ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’ এর অনুষ্ঠানের ধরণ, প্রতিষ্ঠার গল্প এবং আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন। বক্তব্যে ফাহমিদুল ইসলাম বলেন, ‘এখন প্রায় সবার হাতে হাতে ডিজিটাল স্ক্রিন। নিজের পছন্দমতো যেকোনো সময় যেকোনো কনটেন্ট দেখার সুযোগ অবারিত। আমরা চাই, পরিবারের সবাই মিলে একসঙ্গে কনটেন্ট দেখার সেই আবহ ও চর্চা ফিরে আসুক। সে ক্ষেত্রে শিশুতোষ ও শিক্ষণীয় কনটেন্টের প্রতি আমাদের মূল ফোকাস।’

 

‘প্রায় সাড়ে তিন বছরের প্রস্তুতি শেষে আজ দোয়েল ওটিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এই দীর্ঘ যাত্রায় যাঁরা পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

 

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ফাহমিদুল ইসলাম জানান, তারা নতুনদের সুযোগ দিতে চান। এই প্ল্যাটফর্মটির পরিচালক, লেখক, উপস্থাপক, অতিথি ও শিল্পীদের অধিকাংশই নতুন। শুধু শিল্পী বা পরিচালক নন, দেশীয় সংস্কৃতির নতুন কোনো উদ্যোগ নিয়ে কাজ করতে আগ্রহীদের সুযোগ দেবে ‘দোয়েল’ ওটিটি। ভবিষ্যতে বাংলা চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। প্ল্যাটফর্মটিতে থাকবে নাটক, ওয়েব সিরিজ, শিশু-কিশোর অনুষ্ঠান, লাইফস্টাইল, গান, স্পোর্টস, টক শো এবং আঞ্চলিক গল্পের নাটক।

 

গুগল প্লে ও অ্যাপল স্টোর থেকে ‘দোয়েল ওটিটি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। ৯৯ টাকা সাবস্ক্রিপশন ফিতে ৩০ দিনের জন্য আনলিমিটেড কনটেন্ট তিনটি ডিভাইসে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

 

নতুন এই ওটিটি’কে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন ডিএফপি’র মহাপরিচালক খালেদা বেগম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, শাকুর মজিদ, চ্যানেল আই’র ডিরেক্টর অব মিডিয়া আবদুর রহমান, কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি, আসিফ ইকবাল, সুরকার শেখ সাদী খান, ফোয়াদ নাসের বাবু, প্রাবন্ধিক মফিদুল হক, মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ প্রমুখ।


অনুষ্ঠান চলার ফাঁকে ফাঁকে মঞ্চের পেছনের ডিজিটাল স্ক্রিনে দেখানো হয় তারকাদের শুভেচ্ছা বার্তা এবং ‘দোয়েল’ ওটিটির নাটক ও অনুষ্ঠানগুলোর পরিচিতিমূলক অডিও ভিজ্যুয়াল। ফুলঝুড়ি সিস্টার্সের সেতারের পরিবেশনা উপভোগ করতে করতে অতিথিরা স্বাদ নেন রাতের খাবারের।

সব খবর

আরও পড়ুন

ভৈরবী গীতরঙ্গ দলের ‘গীতরঙ্গ উৎসব’ শুরু

চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভৈরবী গীতরঙ্গ দলের ‘গীতরঙ্গ উৎসব’ শুরু

শিল্পকলায় উপপরিচালক নিয়োগ ও বিভাগ বন্ধ ঘিরে তীব্র অসন্তোষ

‘বিএনপি কর্মীদের নিয়োগ দিতেই বিজ্ঞপ্তি’ শিল্পকলায় উপপরিচালক নিয়োগ ও বিভাগ বন্ধ ঘিরে তীব্র অসন্তোষ

তাহসান খান ও রোজার বিচ্ছেদ

তাহসান খান ও রোজার বিচ্ছেদ

শিল্পচর্চায় বাধা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর ক্ষত

বছর শেষে বাংলাদেশ শিল্পচর্চায় বাধা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর ক্ষত

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিটিভির নানা আয়োজন

৬১ বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিটিভির নানা আয়োজন

ঐশ্বরিয়া রাই থেকে জুলিয়েট বিনোশ, হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে ঝলমলে উদ্বোধন

সৌদিতে রেড সি উৎসবে তারার মেলা ঐশ্বরিয়া রাই থেকে জুলিয়েট বিনোশ, হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে ঝলমলে উদ্বোধন

অন্তর্জালে নারী শিল্পীদের প্রতীকী প্রতিবাদে আলোচনার ঝড়

ডিজিটাল সহিংসতা অন্তর্জালে নারী শিল্পীদের প্রতীকী প্রতিবাদে আলোচনার ঝড়

কে এই ফাতিমা বশ, কী পেলেন নতুন ‘মিস ইউনিভার্স’? মিথিলার যেভাবে শেষ হলো যাত্রা

মিস ইউনিভার্স ২০২৫ কে এই ফাতিমা বশ, কী পেলেন নতুন ‘মিস ইউনিভার্স’? মিথিলার যেভাবে শেষ হলো যাত্রা