এক বছর পর হঠাৎ নৈতিক জাগরণে প্রশ্ন শিল্পকলা একাডেমিতে ‘আইন লঙ্ঘন’ বিতর্কে চার সদস্যের পদত্যাগ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আরো চারজন সদস্য। নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, ছায়ানটের সঙ্গীত শিক্ষক লায়েকা বশীর এবং নৃত্যশিল্পী র্যাচেল অ্যাগনেস প্যারিস বুধবার মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)-এর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।