সর্বশেষ

ব্রিটিশ এমপি ব্ল্যাকম্যানের বিবৃতি

বাংলাদেশে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৯
বাংলাদেশে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান। মঙ্গলবার (১১ নভেম্বর) লন্ডনের হাউস অব কমন্স থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে হারো ইস্টের এই এমপি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন।

 

বিবৃতিতে ব্ল্যাকম্যান বলেন, “নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি এবং জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন।” তিনি উল্লেখ করেন, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো গণতান্ত্রিক সংস্কার ও সংবিধানিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি।  

 

ড. ইউনূসকে তিনি ‘অত্যন্ত সম্মানিত ও সুনামধারী ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তার অবস্থান ও মর্যাদার সঙ্গে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। তাই ইউনূস প্রশাসনকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সব রাজনৈতিক মতের মানুষ বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখার সুযোগ পান।  

 

বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা উল্লেখ করে ব্ল্যাকম্যান বলেন, জুলাই অভ্যুত্থানের পর তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাদের নিরাপত্তা, সুরক্ষা এবং রাজনৈতিক পরিসরে ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।  

 

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার এবং প্রতিহিংসামুক্ত, বৈষম্যহীন একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশের সব শুভানুধ্যায়ীকে এগিয়ে আসতে হবে।”  

 

বাংলাদেশ একসময় জনগণ, সংস্কৃতি ও ভাষার স্বাধীন পরিচয় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। সেই লক্ষ্য অর্জনে দেশটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন এই ব্রিটিশ এমপি।

সব খবর

আরও পড়ুন

আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

আজ ঈদুল ফিতর আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

গ্যাস খাতে মার্কিন প্রভাব বাড়ছে এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

গোলটেবিল বৈঠকে ফরিদা আখতার সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার

জ্বালানি সংকটের আশঙ্কা বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার