সর্বশেষ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনাঃ নয় সদস্যের তদন্ত কমিশন গঠন

Md Ahad পাবনা
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২০:৫৬
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তে নয় সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার। রবিবার (২৭ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে জানায়, চার সপ্তাহের মধ্যে কমিশনকে প্রতিবেদন দাখিল করতে হবে।
মাইলস্টোনে বিমান দুর্ঘটনাঃ নয় সদস্যের তদন্ত কমিশন গঠন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তে নয় সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার। রবিবার (২৭ জুলাই) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে জানায়, চার সপ্তাহের মধ্যে কমিশনকে প্রতিবেদন দাখিল করতে হবে।

 

সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খানকে সভাপতি করে গঠিত এই কমিশনে রয়েছেন সাবেক সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল (অব.) এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান এবং আইনজীবী ব্যারিস্টার আশরাফ আলি। কমিশনের প্রশাসনিক সহায়তা দেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন দুর্ঘটনার কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। স্কুলের ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং সংশ্লিষ্ট সব বিষয় চিহ্নিত করা হবে।

 

এছাড়া, বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় মাইলস্টোন স্কুলসহ স্থাপনা নির্মাণের বৈধতা ও নিরাপত্তা, ফ্লাইং জোনের অবস্থান এবং পরিচালন ব্যবস্থা পর্যালোচনা করবে কমিশন। দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন, ফ্লাইং জোনে ভবন নির্মাণ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ে সুপারিশ দেবে।

 

২১ জুলাই ঘটে যাওয়া এ দুর্ঘটনায় স্কুলের শিক্ষার্থী ও কর্মচারীসহ বহু হতাহত হয়। কমিশন দেশের যেকোনো স্থানে পরিদর্শন, প্রমাণ সংগ্রহ ও ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা পাবে।

 

জাতীয় থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

আজ ঈদুল ফিতর আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

গ্যাস খাতে মার্কিন প্রভাব বাড়ছে এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

গোলটেবিল বৈঠকে ফরিদা আখতার সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার

জ্বালানি সংকটের আশঙ্কা বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার