সর্বশেষ

জাতি-ধর্মে ভেদাভেদ নয়, এই দেশ সবারঃ সেনাপ্রধান

প্রকাশিত: ১৭ অগাস্ট ২০২৫, ১২:৫৬
জাতি-ধর্মে ভেদাভেদ নয়, এই দেশ সবারঃ সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে কোনো জাতি বা ধর্মের ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, “এই দেশ সবার। শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি-বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলেমিশে শান্তিতে বসবাস করছে। আমরা ভবিষ্যতেও সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ ধরে রাখতে চাই। সবাই আমরা এ দেশের নাগরিক, সবার সমান অধিকার রয়েছে।”

 

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শুভ জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান তিন বাহিনীর পক্ষ থেকে সকল ধর্মীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার আশ্বাস দেন।

 

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আজকের এই জন্মাষ্টমীতে হাজারো ভক্ত আনন্দে অংশ নিয়েছেন। এই উৎসব আমাদের সম্প্রীতির প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ছড়িয়ে পড়ুক সর্বত্র। সেই আদর্শে আমরা একসঙ্গে সুন্দরভাবে বসবাস করবো।”

 

তিনি আরও বলেন, সারা দেশে সশস্ত্রবাহিনী মোতায়েন আছে এবং তারা জনগণের সঙ্গে থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। দেশের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব নির্বিঘ্নে পালনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান ছাড়াও নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান উপস্থিত ছিলেন। পরে তিন বাহিনীর প্রধানরা মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শুভ জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিলের উদ্বোধন করেন।

 

সেনাপ্রধান আশা প্রকাশ করেন, ঐতিহ্যবাহী এই আনন্দ মিছিল নিয়মিতভাবে আয়োজন করা হবে এবং আগামী প্রজন্মের কাছে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে।

সব খবর

আরও পড়ুন

আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

আজ ঈদুল ফিতর আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

গ্যাস খাতে মার্কিন প্রভাব বাড়ছে এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

গোলটেবিল বৈঠকে ফরিদা আখতার সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার

জ্বালানি সংকটের আশঙ্কা বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার