সর্বশেষ

দায়মুক্তি পাচ্ছেন আসামিরা

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১৫:০৬
ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল

সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ পুনরায় সংশোধন করে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত ব্যক্তিরা দায়মুক্তি পাচ্ছেন। এমনকি তদন্তাধীন মামলাও বাতিল হবে।

 

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৫০ ধারা সংশোধন।

 

সংশোধিত ৫০ ধারা অনুযায়ী, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ এবং সংশ্লিষ্ট অপরাধে সহায়তার অভিযোগে চলমান মামলা, তদন্ত বা বিচারিক কার্যক্রম বাতিল বলে গণ্য হবে। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা পুলিশ কর্তৃপক্ষ এসব বিষয়ে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না। এমনকি পূর্বে প্রদত্ত দণ্ড ও জরিমানাও বাতিল বলে বিবেচিত হবে।

 

২০১৮ সালে ভার্চুয়াল অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়। তবে আইনটির বিভিন্ন ধারা নিয়ে শুরু থেকেই ‘নিবর্তনমূলক’ অভিযোগ ওঠে। ২০২৩ সালে কিছু সংশোধন এনে সাইবার নিরাপত্তা আইন করা হয়। অন্তর্বর্তী সরকার এসে সেটিকে আরও সংশোধন করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ নামে নতুন কাঠামো তৈরি করে।

 

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট আসামিরা দায়মুক্তি পাচ্ছেন।”

 

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

সব খবর

আরও পড়ুন

গণপরিষদ, সংবিধান সংস্কার ও ‘১৮০ কার্যদিবস’ নিয়ে বিভ্রান্তি

ভোটে জয় মানেই সরকার গঠন নয় গণপরিষদ, সংবিধান সংস্কার ও ‘১৮০ কার্যদিবস’ নিয়ে বিভ্রান্তি

বাজার অস্থিরতার মাঝেই ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম

১২ কেজি সিলিন্ডার ১,৩৫৬ টাকা বাজার অস্থিরতার মাঝেই ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম

শেষ মুহুর্তে গোঁজামিলের বিতর্কিত প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার

চাপ বাড়বে নির্বাচিত সরকারের ওপর শেষ মুহুর্তে গোঁজামিলের বিতর্কিত প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার

দুদক সংস্কারে অন্তত সাত উপদেষ্টার আপত্তি: ড. ইফতেখারুজ্জামান

দুদক সংস্কারে অন্তত সাত উপদেষ্টার আপত্তি: ড. ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি একের পর এক সিদ্ধান্ত

দীর্ঘমেয়াদি চুক্তি ও ব্যয় নিয়ে বাড়ছে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি একের পর এক সিদ্ধান্ত

নির্বাচনে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতা উদ্বেগজনক

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর বিবৃতি নির্বাচনে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতা উদ্বেগজনক

বাংলাদেশে নির্বাচন: পর্দার আড়ালে কি এখনও শক্তিশালী ভূমিকা রাখছে সেনাবাহিনী?

আল জাজিরার প্রতিবেদন বাংলাদেশে নির্বাচন: পর্দার আড়ালে কি এখনও শক্তিশালী ভূমিকা রাখছে সেনাবাহিনী?

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ছে

রয়টার্সের প্রতিবেদন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ছে