সর্বশেষ

সরকারি চাকরিজীবীদের সামনে দুই দফায় টানা তিন দিন করে ছুটি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ২৩:২৯
সরকারি চাকরিজীবীদের সামনে দুই দফায় টানা তিন দিন করে ছুটি

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে এদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি ভোগ করতে পারবেন।

 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এদিন সাধারণ ছুটি থাকবে। পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা টানা তিন দিনের ছুটি পাবেন। জানা গেছে, নির্বাচন উপলক্ষে বেসরকারি অফিসও বন্ধ থাকবে, যাতে প্রত্যেক নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।  

 

এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শবে বরাতের ছুটি রয়েছে। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদি কর্মচারীরা পরের দিন বৃহস্পতিবার ছুটি নিতে পারেন, তবে তারা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।

 

আবার যদি শবে বরাত ৫ ফেব্রুয়ারি পালিত হয়, তবে ওইদিন ছুটি থাকবে এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

সব খবর

আরও পড়ুন

আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

আজ ঈদুল ফিতর আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

গ্যাস খাতে মার্কিন প্রভাব বাড়ছে এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

গোলটেবিল বৈঠকে ফরিদা আখতার সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার

জ্বালানি সংকটের আশঙ্কা বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার