সর্বশেষ

মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ অন্তর্বর্তী সরকারঃ হিউম্যান রাইটস ওয়াচ

Md Ahad পাবনা
প্রকাশিত: ২ অগাস্ট ২০২৫, ০১:৩৩
সরকার ২০২৪ সালের শুরুতে ১১টি সংস্কার কমিশন গঠন করলেও এসব কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং পুলিশি নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা ও গণগ্রেপ্তারের ঘটনা বেড়েছে।
মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ অন্তর্বর্তী সরকারঃ হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের এক বছর পেরিয়ে গেলেও মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বর্তমান সরকার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

 

এইচআরডব্লিউ-এর এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “এক বছর আগে যাঁরা গণতন্ত্র ও মানবাধিকারের স্বপ্নে আন্দোলনে নেমেছিলেন, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি।” তিনি আরও জানান, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার সংস্কার ছাড়া একটি অচলাবস্থায় আটকে আছে। নিরাপত্তা বাহিনীর কার্যক্রম এখনো স্বচ্ছ নয় এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার নামে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে।

সরকার ২০২৪ সালের শুরুতে ১১টি সংস্কার কমিশন গঠন করলেও এইচআরডব্লিউ জানায়, এসব কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং পুলিশি নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা ও গণগ্রেপ্তারের ঘটনা বেড়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ৮,৬০০ জনকে আটক করা হলেও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সহিংসতায় পাঁচজন নিহত হন, এরপর ৮,৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৯২,৪৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে বহু সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতাকর্মীও আছেন।

 

সংস্থাটি আরও জানায়, সরকার গুম তদন্তে কমিশন গঠন করলেও কার্যকর অগ্রগতি নেই। পুলিশ তথ্য গোপন করছে এবং তদন্তে সহায়তা করছে না। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, হেফাজতে মৃত্যু এবং নারী অধিকারে অবনতি এখনো উদ্বেগজনক।

 

এইচআরডব্লিউ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে মানবাধিকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেছে, অপরাধীদের বিচার ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

জাতীয় থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

আজ ঈদুল ফিতর আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

গ্যাস খাতে মার্কিন প্রভাব বাড়ছে এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

গোলটেবিল বৈঠকে ফরিদা আখতার সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার

জ্বালানি সংকটের আশঙ্কা বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার