সর্বশেষ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৫ অগাস্ট ২০২৫, ১৬:১৮
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রবিবার (২৪ আগস্ট) ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

তিনি বলেন, “আমরা চাই যে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায় পাকিস্তান স্বীকার করুক এবং এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করুক। একই সঙ্গে আটকে থাকা মানুষদের ফেরত নেওয়া এবং আর্থিক বিষয়গুলো সমাধান করার দাবি জানিয়েছি।”

 

তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ১৯৭১ সালের বিষয়গুলো ১৯৭৪ ও ২০০২ সালের চুক্তির মাধ্যমে সমাধান হয়ে গেছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “আমি একমত নই। যদি সমাধান হয়ে যেত, তাহলে আজ এসব বিষয় নিয়ে আলোচনা হতো না।”

 

‘গণহত্যা’ শব্দটি বৈঠকে ব্যবহার করা হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “আমরা বাংলাদেশের অবস্থান শক্তভাবে তুলে ধরেছি। কিছু বিষয় কূটনৈতিকভাবে বলতে হয়। এ বিষয়ে আমাকে দায়িত্ব দিন। শুধু এটুকু বলবো, আমাদের অবস্থান আমরা স্পষ্ট করেছি।”

 

তিনি আরও বলেন, “দুই পক্ষই সম্মত হয়েছি যে, আটকে থাকা সমস্যাগুলো সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে এগুলো পেছনে ফেলতে হবে। আমরা আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি।”

 

“পাকিস্তান কি নিঃশর্তভাবে ক্ষমা চাইতে সম্মত হয়েছে?” সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আপনারা আমার মুখে আপনার বক্তব্য বসিয়ে দেবেন না। আমরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছি। এটুকুই অগ্রগতি যে উভয়পক্ষ একমত হয়েছে বিষয়গুলো নিয়ে আলোচনা চালানো দরকার, যাতে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা না থাকে।”

 

বাংলাদেশ দীর্ঘদিন ধরে পাকিস্তানের কাছে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি ও আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে আসছে। জাতিসংঘের গবেষণা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন গবেষণা প্রতিবেদনে এ হত্যাযজ্ঞকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে পাকিস্তান সরকার আজও আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেনি।

 

বিশ্লেষকদের মতে, এই বৈঠকে বাংলাদেশের অবস্থানই বলে দিবে ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্কের কর্তৃত্ব প্রভাবিত করবে কোনপক্ষ।

সব খবর

আরও পড়ুন

গণপরিষদ, সংবিধান সংস্কার ও ‘১৮০ কার্যদিবস’ নিয়ে বিভ্রান্তি

ভোটে জয় মানেই সরকার গঠন নয় গণপরিষদ, সংবিধান সংস্কার ও ‘১৮০ কার্যদিবস’ নিয়ে বিভ্রান্তি

বাজার অস্থিরতার মাঝেই ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম

১২ কেজি সিলিন্ডার ১,৩৫৬ টাকা বাজার অস্থিরতার মাঝেই ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম

শেষ মুহুর্তে গোঁজামিলের বিতর্কিত প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার

চাপ বাড়বে নির্বাচিত সরকারের ওপর শেষ মুহুর্তে গোঁজামিলের বিতর্কিত প্রকল্প নিয়েছে অন্তর্বর্তী সরকার

দুদক সংস্কারে অন্তত সাত উপদেষ্টার আপত্তি: ড. ইফতেখারুজ্জামান

দুদক সংস্কারে অন্তত সাত উপদেষ্টার আপত্তি: ড. ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি একের পর এক সিদ্ধান্ত

দীর্ঘমেয়াদি চুক্তি ও ব্যয় নিয়ে বাড়ছে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি একের পর এক সিদ্ধান্ত

নির্বাচনে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতা উদ্বেগজনক

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর বিবৃতি নির্বাচনে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার প্রবণতা উদ্বেগজনক

বাংলাদেশে নির্বাচন: পর্দার আড়ালে কি এখনও শক্তিশালী ভূমিকা রাখছে সেনাবাহিনী?

আল জাজিরার প্রতিবেদন বাংলাদেশে নির্বাচন: পর্দার আড়ালে কি এখনও শক্তিশালী ভূমিকা রাখছে সেনাবাহিনী?

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ছে

রয়টার্সের প্রতিবেদন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ছে