সর্বশেষ

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে জরুরী তলব

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৬
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে জরুরী তলব

বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তাঁকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ–মিয়ানমার) বি শ্যামের সঙ্গে বৈঠকে এই উদ্বেগের কথা জানানো হয় বলে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়ে নয়াদিল্লি বিশেষভাবে উদ্বিগ্ন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু উগ্রবাদী গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের আশপাশে নিরাপত্তা ঝুঁকি তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছে এ বিষয়টি বাংলাদেশের হাইকমিশনারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে ‘চরমপন্থী মহল’ যে ভুয়া বয়ান ছড়ানোর চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে অর্থবহ তথ্য বা প্রমাণও ভাগাভাগি করা হয়নি। কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও কনস্যুলার পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশাও ব্যক্ত করেছে নয়াদিল্লি।

 

এদিকে ‘চলমান নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনায় বুধবার দুপুর ২টা থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

 

উল্লেখ্য, এর দুই দিন আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পাল্টাপাল্টি তলব দুই দেশের সম্পর্কের চলমান উত্তেজনারই প্রতিফলন।

 

ভারত তার বিবৃতিতে বলেছে, মুক্তিযুদ্ধের সময়কার ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের জনগণের সঙ্গে নয়াদিল্লির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পক্ষে ভারত অবস্থান অব্যাহত রাখবে।

সব খবর

আরও পড়ুন

আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

আজ ঈদুল ফিতর আনন্দের আবহে উৎসব, বৃষ্টির শঙ্কা ও বাড়তি নিরাপত্তা

এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

গ্যাস খাতে মার্কিন প্রভাব বাড়ছে এলএনজি সরবরাহেও যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে বাংলাদেশ

তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার তেল-গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রের প্রস্তুতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

ভারতের আধার কার্ডের আদলে দেশে আসতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

গোলটেবিল বৈঠকে ফরিদা আখতার সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঠেকাতে পারিনি

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

মানবজমিনের অনুসন্ধানী প্রতিবেদন অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদানের নামে দুর্নীতি উপদেষ্টা ফারুকীর

বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার

জ্বালানি সংকটের আশঙ্কা বিকল্প উৎসের খোঁজে মরিয়া সরকার