লাইফ সাপোর্টে লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন
লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।
‘ও আমার স্বপ্নঝরা আকুল করা জন্মভূমি’ ভালোবাসা, ঐক্য, আত্মত্যাগ—বাংলাদেশের সত্য পরিচয়
‘ও আমার স্বপ্নঝরা আকুল করা জন্মভূমি’—এই গানের প্রতিটি কথা যেন এক জাগ্রত জাতিসত্তার হৃদস্পন্দন, আত্মার স্বর। খান আতাউর রহমানের লেখা ও সুরে এই গানটি ছিল ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের সূচনা সঙ্গীত। যেটি মুক্তি পায় দেশ স্বাধীন হওয়ার পূর্বে পশ্চিম পাকিস্তানের দমন-পীড়নের এক নির্মম সময়ে।
চট্টগ্রামের ব্যান্ড লাইটনিংসের প্রতিষ্ঠাতা নোয়েল মেন্ডিস আর নেই
ষাটের দশকের চট্টগ্রামের কিংবদন্তি ব্যান্ড লাইটনিংস-এর প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট নোয়েল গ্রেগরি মেন্ডিস মারা গেছেন।
‘ডিয়ার মা’ সিনেমার গান নিয়ে উত্তর আমেরিকায় ভিন্নধর্মী প্রতিযোগিতা
প্রখ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সাম্প্রতিক আলোচিত চলচ্চিত্র ‘ডিয়ার মা’ এবার গানকে কেন্দ্র করে ভিন্নধর্মী এক প্রতিযোগিতার আয়োজন করেছে। ছবিটির বিশ্ব পরিবেশক বায়োস্কপ ফিল্মস আয়োজন করেছে ‘ডিয়ার মা নর্থ আমেরিকা চ্যালেঞ্জ’, যা যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।