ছোট গল্প
৬৩তম দিনের অপেক্ষা
এর আগে সে কাউকে খুন করেনি, তবে এই লোকটাকে নিশ্চিতভাবেই খুন করবে। তবে এ কাজের জন্য সে কোন বন্দুক জোগাড় করেনি, লোকটার মাথা বরাবর একটা বুলেট ছুঁড়ে বজ্রের মতো প্রচণ্ড আর দ্রুত মৃত্যু তাকে সে দেবে না। ছুরি দিয়ে লোকটার বুক ফেঁড়ে দিয়ে লাল রক্ত ঝরতে দেখে পুলকিত হবে না সে, সেই মৃত্যুও বড় দ্রুত। না খেতে দিয়েও সে লোকটাকে মরতে দেবে না, সেই মৃত্যুও বড় দ্রুত।