সর্বশেষ

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিকে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিকে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি-এর সাবেক সভাপতি, নবনির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীনকে আইনজীবীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

 

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে আইনজীবীরা তাকে অভিনন্দন জানান এবং জাতীয় সংসদে আইনজীবী সমাজের প্রত্যাশা ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

 

উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আইন অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখা জয়নুল আবেদীনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আইনজীবী সমাজের জন্য গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তিনি আইন প্রণয়ন প্রক্রিয়ায় বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিচারব্যবস্থার উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আলহাজ্ব শেখ রেজাউল করিমসহ ফোরামের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীরা।

 

সংক্ষিপ্ত বক্তব্যে জয়নুল আবেদীন আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইন পেশার মর্যাদা রক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা সুসংহত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন।

 

তিনি পেশাজীবীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

সব খবর

আরও পড়ুন

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন কারাগারে

জামিনের পর আদালতে বিএনপিপন্থীদের তাণ্ডব বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন কারাগারে

‘বৈষম্যমূলক’ চাকরির বিজ্ঞপ্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ‘বৈষম্যমূলক’ চাকরির বিজ্ঞপ্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে নিয়ে ‘গিবত’ করেছে ইকবাল করিম ভূঁইয়া

জিয়াউল আহসানের আইনজীবীর প্রতিক্রিয়া ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে নিয়ে ‘গিবত’ করেছে ইকবাল করিম ভূঁইয়া

ফরিদপুরে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্যক্রম বন্ধ থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তি

আইনজীবীদের কোর্ট বর্জন ফরিদপুরে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্যক্রম বন্ধ থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তি

দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়

সালিশ পরিষদের বিধান বহাল রাখল হাই কোর্ট দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়

আগাম নোটিশ ছাড়াই আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশে বাধা

নজিরবিহীন সিদ্ধান্তে প্রশ্নের মুখে গণমাধ্যম স্বাধীনতা আগাম নোটিশ ছাড়াই আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশে বাধা

জামিন ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

জামিন ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

কে হচ্ছেন বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি?

আপিল বিভাগের দুই বিচারপতিকে ঘিরে জল্পনা কে হচ্ছেন বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি?