সর্বশেষ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩০
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা সংক্রান্ত বহুল আলোচিত মামলার শুনানি শেষ হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে দীর্ঘ টানা ১০ দিনের শুনানি শেষে আপিল বিভাগ রায়ের দিন ঠিক করেছে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার)। ওইদিন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় ঘোষণা করবেন।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) আদালতে এই তারিখ নির্ধারণ করা হয়। প্রধান বিচারপতির বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। বিএনপির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আর জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এছাড়া ইন্টারভেনর হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসীন রশিদ ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

 

জানা যায়, গত ২১ অক্টোবর এই আপিল শুনানি শুরু হয়। এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর পাঁচজন নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন। পরে নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনও আবেদন জানান।

 

সংবিধানে ত্রয়োদশ সংশোধনী এনে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত হয়। ১৯৯৮ সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট রিট খারিজ করে ব্যবস্থা বৈধ ঘোষণা করে। ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। পরে সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং ব্যবস্থাটি বাদ পড়ে।

 

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আবারও রায় পুনর্বিবেচনার আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন। এরপর বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দও পৃথকভাবে আবেদন করেন। এখন পুরো রাজনৈতিক অঙ্গন নজর রাখছে ২০ নভেম্বরের রায়ের দিকে যা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে অনেকেই মনে করছেন।

সব খবর

আরও পড়ুন

নতুন মামলায় আটকে গেল খায়রুল হকের মুক্তি

নতুন মামলায় আটকে গেল খায়রুল হকের মুক্তি

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার আসামীর ৬ মাসের কারাদণ্ড

প্রাণী অধিকারের দৃষ্টান্তমূলক স্বীকৃতি মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার আসামীর ৬ মাসের কারাদণ্ড

অডিও ফাঁসে ঘুষের প্রমাণ মিলায় তদন্তে যাচ্ছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন

প্রসিকিউটরদের দুর্নীতির নতুন অভিযোগ অডিও ফাঁসে ঘুষের প্রমাণ মিলায় তদন্তে যাচ্ছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন

চার মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

চার মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন কারাগারে

জামিনের পর আদালতে বিএনপিপন্থীদের তাণ্ডব বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন কারাগারে

‘বৈষম্যমূলক’ চাকরির বিজ্ঞপ্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ‘বৈষম্যমূলক’ চাকরির বিজ্ঞপ্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিকে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিকে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা

ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে নিয়ে ‘গিবত’ করেছে ইকবাল করিম ভূঁইয়া

জিয়াউল আহসানের আইনজীবীর প্রতিক্রিয়া ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে নিয়ে ‘গিবত’ করেছে ইকবাল করিম ভূঁইয়া