সর্বশেষ

৫ পদে ১৮৮ জনকে নিবে সরকার

সড়ক ও জনপথ অধিদফতরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫
সড়ক ও জনপথ অধিদফতরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক ও জনপথ অধিদফতর। প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরির বিভিন্ন পদে মোট ১৮৮ জন জনবল নিয়োগ দেবে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে, যা চলবে ১ মার্চ ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে-

 

১. সার্ভেয়ার

  • পদসংখ্যা: ৯টি
  • বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
  • গ্রেড: ১৪
  • যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি।

২. সিকিউরিটি সুপারভাইজার

  • পদসংখ্যা: ৪টি
  • বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
  • গ্রেড: ১৫
  • যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। অভিজ্ঞ বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. ইঞ্জিন চালক

  • পদসংখ্যা: ১৬টি
  • বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
  • গ্রেড: ১৫
  • যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অভিজ্ঞ বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার।

৪. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

  • পদসংখ্যা: ৫২টি
  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  • গ্রেড: ১৬
  • যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান।

৫. নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড)

  • পদসংখ্যা: ১০৭টি
  • বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
  • গ্রেড: ২০
  • যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান।
  • অগ্রাধিকার: সামরিক ও আধাসামরিক বাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যরা।

বয়সসীমা

  • ১ মার্চ ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর।
  • ১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি

 

আগ্রহী প্রার্থীদের http://rhd.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

 

আবেদন ফি

  • ১–৪ নম্বর পদের জন্যঃ ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = ১১২ টাকা
  • ৫ নম্বর পদের জন্যঃ ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = ৫৬ টাকা
  • অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রেও ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সব খবর