সর্বশেষ

ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে হত্যার জের

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী গ্রহণ বন্ধের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:০০
তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী গ্রহণ বন্ধের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করে হত্যার ঘটনার জেরে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

 

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র প্রযুক্তি ও অর্থনীতিতে যতই এগিয়ে যাক না কেন, “ভুল অভিবাসন নীতি” দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। তার দাবি, অতীতের নরম নীতির কারণে যুক্তরাষ্ট্রে অপরাধ, সামাজিক অব্যবস্থা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে।

 

তিনি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি যুক্তরাষ্ট্রের সিস্টেমকে পুনরুদ্ধারের সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা সম্পূর্ণ বন্ধ করা হবে। দেশকে অস্থিতিশীল করার সুযোগ আর দেওয়া হবে না।”

 

ট্রাম্প আরও জানান, জো বাইডেনের প্রশাসনের সময় “অবৈধভাবে প্রবেশ করা লক্ষ লক্ষ মানুষের” থাকার অনুমতি বাতিল করা হবে। তার ভাষায়, “ঘুমন্ত বাইডেন দেশের ভেতরে যাদের ঢুকিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রকে ভালোবাসে না বা দেশের কোনো কাজে আসে না তাদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হবে।”

 

এর পাশাপাশি বিদেশি নাগরিকদের সরকারি সুবিধা ও আর্থিক সহায়তা পুরোপুরি বন্ধ করা হবে বলে ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, “যে কোনো বিদেশি যদি দেশের বোঝা হয়ে দাঁড়ায়, নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করে বা যুক্তরাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে না পারে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে।”

 

বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যু ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বিতর্কিত নীতি ক্ষেত্রগুলোর একটি। ২০২৪ সালের নির্বাচনে ফিরে আসার পর থেকে তিনি আরও কঠোর অবস্থান গ্রহণ করেছেন। নতুন ঘোষণাটি দেশব্যাপী রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে বিশেষত মানবাধিকার, শরণার্থী সুরক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে।

সব খবর

আরও পড়ুন

বেলুচিস্তানের ১২ শহরে বিএলএ’র হামলায় ৮০ পাকিস্তানি সেনা নিহত

বেলুচিস্তানের ১২ শহরে বিএলএ’র হামলায় ৮০ পাকিস্তানি সেনা নিহত

মালয়েশিয়ায় অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ জন আটক

মালয়েশিয়ায় অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ জন আটক

যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্য’ তিন দশকের সর্বোচ্চ পর্যায়ে

দারিদ্র্যের হারে শীর্ষে বাংলাদেশি ও পাকিস্তানিরা যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্য’ তিন দশকের সর্বোচ্চ পর্যায়ে

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্যচুক্তি চুড়ান্ত

‘সব চুক্তির জননী’ ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্যচুক্তি চুড়ান্ত

বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন

প্রতিরক্ষা অংশীদারিত্বেও সমঝোতার সম্ভাবনা বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

কোভিড মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার ঘোষণা দিল পাকিস্তান

ট্রাম্পের ‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার ঘোষণা দিল পাকিস্তান

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ