সর্বশেষ

কাশ্মীরে পহেলগাম হামলার মূল হোতা সুলেমান শাহসহ ৩ লস্কর জঙ্গি নিহত

Md Ahad পাবনা
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২১:১৬
কাশ্মীরের পহেলগামে হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলার পর উপত্যকাজুড়ে জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে ভারতীয় বাহিনী। শনিবার গভীর রাতে শ্রীনগরের দাচিগাম ন্যাশনাল পার্ক সংলগ্ন লিদওয়াস বনাঞ্চলে ‘অপারেশন মহাদেব’ নামে যৌথ অভিযানে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার তিন সদস্য নিহত হয়।
কাশ্মীরে পহেলগাম হামলার মূল হোতা সুলেমান শাহসহ ৩ লস্কর জঙ্গি নিহত

কাশ্মীরের পহেলগামে হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলার পর উপত্যকাজুড়ে জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে ভারতীয় বাহিনী শনিবার গভীর রাতে শ্রীনগরের দাচিগাম ন্যাশনাল পার্ক সংলগ্ন লিদওয়াস বনাঞ্চলেঅপারেশন মহাদেবনামে যৌথ অভিযানে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর--তৈয়বার তিন সদস্য নিহত হয়

 

নিরাপত্তা সূত্র জানায়, নিহতদের মধ্যে রয়েছে হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানি নাগরিক সুলেমান শাহ, যিনি লস্করের আত্মঘাতী স্কোয়াডের সক্রিয় সদস্য অপর দুই জঙ্গি আবু হামজা ইয়াসিরও সম্প্রতি সীমান্ত পেরিয়ে কাশ্মীরে অনুপ্রবেশ করে পহেলগাম হামলায় যুক্ত ছিল বলে গোয়েন্দারা ধারণা করছে

 

অভিযানে সেনা, সিআরপিএফ জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ দল অংশ নেয় নজরদারির জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয় প্রায় তিন ঘণ্টার সংঘর্ষ শেষে ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, পাকিস্তানি অস্ত্র, জিপিএস ট্র্যাকার কাশ্মীরের মানচিত্র উদ্ধার হয়

 

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক আর.আর. স্বাইন জানান, “পহেলগাম হত্যাকাণ্ডের প্রতিটি দোষীকে খুঁজে বের করে বিচার করা হবে উপত্যকাকে জঙ্গিমুক্ত করাই এখন আমাদের লক্ষ্য

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে দাচিগামের পাহাড়ি এলাকায় সেনার নিয়মিত টহলের সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে সংঘর্ষ শুরু হয় এবং তা তীব্র বন্দুকযুদ্ধে রূপ নেয় ড্রোনের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করতে প্রমাণ সংগ্রহ করা হয়েছে


অভিযান চলাকালে এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে কড়া নিরাপত্তা জারি করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জম্মু কাশ্মীরে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে ধরনের অভিযান অব্যাহত থাকবে

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

বেলুচিস্তানের ১২ শহরে বিএলএ’র হামলায় ৮০ পাকিস্তানি সেনা নিহত

বেলুচিস্তানের ১২ শহরে বিএলএ’র হামলায় ৮০ পাকিস্তানি সেনা নিহত

মালয়েশিয়ায় অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ জন আটক

মালয়েশিয়ায় অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ জন আটক

যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্য’ তিন দশকের সর্বোচ্চ পর্যায়ে

দারিদ্র্যের হারে শীর্ষে বাংলাদেশি ও পাকিস্তানিরা যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্য’ তিন দশকের সর্বোচ্চ পর্যায়ে

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্যচুক্তি চুড়ান্ত

‘সব চুক্তির জননী’ ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্যচুক্তি চুড়ান্ত

বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন

প্রতিরক্ষা অংশীদারিত্বেও সমঝোতার সম্ভাবনা বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

কোভিড মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার ঘোষণা দিল পাকিস্তান

ট্রাম্পের ‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার ঘোষণা দিল পাকিস্তান

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ