সর্বশেষ

সৌদি রাজপরিবারে ক্ষমতার উত্থানঃ বাবাকে বন্দি করে সিংহাসনে মোহাম্মদ বিন সালমান

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২
এমবিএস এখন এমন এক অবস্থানে পৌঁছেছেন, যেখানে তিনি দেশের পররাষ্ট্রনীতি, অর্থনীতি, এমনকি মানবাধিকার সংক্রান্ত সিদ্ধান্ত এককভাবে নিচ্ছেন।
সৌদি রাজপরিবারে ক্ষমতার উত্থানঃ বাবাকে বন্দি করে সিংহাসনে মোহাম্মদ বিন সালমান
বিডি ভয়েস গ্রাফিক্স

সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) কীভাবে রাজপরিবারের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বাররক্ষক থেকে দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে উঠলেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিস্তর আলোচনা চলছে।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০১৫ সালে তার বাবা সালমান বিন আব্দুল আজিজ সৌদি সিংহাসনে বসার পর থেকেই এমবিএস ধাপে ধাপে ক্ষমতা কুক্ষিগত করতে শুরু করেন। প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, পরে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা ‘ভিশন ২০৩০’—সবকিছুতেই তার প্রভাব বাড়তে থাকে।

 

২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত হন, যা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। কারণ, তখনও রাজপরিবারে আরও অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ সদস্যরা জীবিত ছিলেন।

 

এরপর থেকেই সৌদি রাজনীতিতে একের পর এক নাটকীয় পরিবর্তন ঘটে। রাজপরিবারের বহু সদস্য, ব্যবসায়ী ও ধর্মীয় নেতাকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। রিয়াদের বিলাসবহুল হোটেল রিটজ-কার্লটনে তাদের বন্দি করে রাখা হয়, যা কার্যত একটি ‘রাজকীয় শুদ্ধি অভিযান’ হিসেবে পরিচিতি পায়।

 

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এমবিএস তার বাবাকে কার্যত ‘নজরবন্দি’ করে রেখেছেন। সালমান বিন আব্দুল আজিজের স্বাস্থ্য ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সহ একাধিক সূত্রে বলা হয়েছে, এমবিএস এখন এমন এক অবস্থানে পৌঁছেছেন, যেখানে তিনি দেশের পররাষ্ট্রনীতি, অর্থনীতি, এমনকি মানবাধিকার সংক্রান্ত সিদ্ধান্ত এককভাবে নিচ্ছেন।

 

জামাল খাশোগি হত্যাকাণ্ড, ইয়েমেন যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক ইস্যুতে এমবিএস-এর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা রয়েছে।

 

তবে একইসঙ্গে সৌদি আরবের অর্থনৈতিক খোলনলচে বদল, নারীদের গাড়ি চালানোর অধিকার, বিনোদন খাতে সংস্কার—এসব উদ্যোগে তার আধুনিকায়নের ভাবমূর্তিও তৈরি হয়েছে।

 

বিশ্লেষকরা বলছেন, সৌদি রাজপরিবারে এখন আর ক্ষমতার ভারসাম্য নেই—বরং একক নিয়ন্ত্রণের যুগে প্রবেশ করেছে দেশটি। এমবিএস-এর উত্থান শুধু সৌদি রাজনীতির নয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

সব খবর

আরও পড়ুন

নিরাপত্তা কড়াকড়ি ও আতঙ্কে ম্লান উৎসব

যুদ্ধের ছায়ায় মধ্যপ্রাচ্যে ঈদ নিরাপত্তা কড়াকড়ি ও আতঙ্কে ম্লান উৎসব

হরমুজ প্রণালিতে আটকে বাংলাদেশের চার জাহাজসহ ১৪৬ নাবিক-ক্রু ঝুঁকিতে

কূটনৈতিক উদ্যোগ চাইছে বিএসসি হরমুজ প্রণালিতে আটকে বাংলাদেশের চার জাহাজসহ ১৪৬ নাবিক-ক্রু ঝুঁকিতে

কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা

৪০০ জন নিহতের আশঙ্কা কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা

প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা

১৪ পাকিস্তানি সেনা নিহত প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সংকুচিত হচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের দরজা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সংকুচিত হচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের দরজা

বরফ গলার আভাস দিচ্ছে নতুন ডিজিএফআই প্রধানের ভারত সফর

বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক বরফ গলার আভাস দিচ্ছে নতুন ডিজিএফআই প্রধানের ভারত সফর

তীব্র সংঘাত ও বাজার অস্থিরতার সুযোগ পাচ্ছে মার্কিন জ্বালানি কোম্পানি

স্কাই নিউজের বিশ্লেষণ তীব্র সংঘাত ও বাজার অস্থিরতার সুযোগ পাচ্ছে মার্কিন জ্বালানি কোম্পানি

সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক বাংলাদেশি নিহত

ঢাকার উদ্বেগ প্রকাশ সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক বাংলাদেশি নিহত