সর্বশেষ

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র

রেজা পাহলভির আহ্বানের পর রাস্তায় হাজারো মানুষ, ইন্টারনেট ব্ল্যাকআউটের অভিযোগ

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:১৬
রেজা পাহলভির আহ্বানের পর রাস্তায় হাজারো মানুষ, ইন্টারনেট ব্ল্যাকআউটের অভিযোগ

ইরানজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজধানী তেহরানসহ বিভিন্ন বড় শহরে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। নির্বাসিত নেতা রেজা পাহলভি সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানানোর পর বৃহস্পতিবার দেশটির একাধিক শহরে বড় মিছিলের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিবিসি যাচাই করা ভিডিওতে তেহরান ও মাশহাদসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

 

গত কয়েক বছরে ইরানের ক্ষমতাসীন মোল্লাতন্ত্রের বিরুদ্ধে এমন দৃশ্যমান শক্তি প্রদর্শন খুব একটা দেখা যায়নি। বৃহস্পতিবার তেহরান ও মাশহাদে অনুষ্ঠিত শান্তিপূর্ণ কর্মসূচিতে শুরুতে নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান বাধা দেখা যায়নি বলেও ভিডিওগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে। তবে পরে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ইরানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর দেয়, যা নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসও নিশ্চিত করেছে।

 

বিক্ষোভকারীদের স্লোগানে ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ এবং সাবেক শাহের পুত্র রেজা পাহলভিকে দেশে ফেরানোর দাবি। ভিডিও ফুটেজে ‘শাহ জিন্দাবাদ’, ‘এটাই শেষ লড়াই, পাহলভি ফিরবেন’—এমন স্লোগান শোনা যায়। উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদে একটি প্রধান সড়কজুড়ে মিছিলের সময় নজরদারি ক্যামেরা সরানোর দৃশ্যও দেখা গেছে। তেহরানের পূর্বাঞ্চলেও বড় বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে।

 

মুদ্রার তীব্র অবমূল্যায়ন ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই অস্থিরতা টানা ১২ দিনে গড়িয়েছে। একাধিক মানবাধিকার সংগঠনের মতে, শতাধিক শহর ও ৩১টি প্রদেশের প্রায় সব এলাকাতেই ছোট-বড় বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, এ পর্যন্ত ৫ শিশুসহ অন্তত ৩৪ বিক্ষোভকারী ও ৮ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন; গ্রেপ্তার হয়েছেন ২ হাজার ২৭০ জন। অন্যদিকে নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বলছে, নিহত বিক্ষোভকারীর সংখ্যা অন্তত ৪৫, যার মধ্যে ৮ শিশু রয়েছে। বিবিসি এখন পর্যন্ত ২২ জন নিহতের পরিচয় নিশ্চিত করতে পেরেছে।

 

পশ্চিমাঞ্চলীয় দেজফুল থেকে পাওয়া ভিডিওতে নিরাপত্তা বাহিনীর গুলির শব্দ শোনা গেছে। ইশফাহান, বাবুল ও তাবরিজসহ বিভিন্ন শহরে ‘একনায়কের মৃত্যু’, ‘ভয় পেও না, আমরা সবাই একসঙ্গে’—এমন স্লোগান উঠেছে।

 

বিক্ষোভের আগে রেজা পাহলভি ইরানিদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামার আহ্বান জানান। ওয়াশিংটন ডিসিতে নির্বাসিত এই নেতা এক্সে লিখেছেন, লাখো মানুষ স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করেছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতি ইরানি শাসকদের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান এবং শুক্রবার রাতেও নতুন কর্মসূচির ডাক দেন।

 

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিক্ষোভের ব্যাপ্তি খাটো করে দেখিয়ে কিছু শহরে আন্দোলন হয়নি বলে দাবি করেছে। বাস্তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে আগামী দিনগুলোর নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক প্রতিক্রিয়ার ওপর।

সব খবর

আরও পড়ুন

নিরাপত্তা কড়াকড়ি ও আতঙ্কে ম্লান উৎসব

যুদ্ধের ছায়ায় মধ্যপ্রাচ্যে ঈদ নিরাপত্তা কড়াকড়ি ও আতঙ্কে ম্লান উৎসব

হরমুজ প্রণালিতে আটকে বাংলাদেশের চার জাহাজসহ ১৪৬ নাবিক-ক্রু ঝুঁকিতে

কূটনৈতিক উদ্যোগ চাইছে বিএসসি হরমুজ প্রণালিতে আটকে বাংলাদেশের চার জাহাজসহ ১৪৬ নাবিক-ক্রু ঝুঁকিতে

কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা

৪০০ জন নিহতের আশঙ্কা কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা

প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা

১৪ পাকিস্তানি সেনা নিহত প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সংকুচিত হচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের দরজা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সংকুচিত হচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের দরজা

বরফ গলার আভাস দিচ্ছে নতুন ডিজিএফআই প্রধানের ভারত সফর

বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক বরফ গলার আভাস দিচ্ছে নতুন ডিজিএফআই প্রধানের ভারত সফর

তীব্র সংঘাত ও বাজার অস্থিরতার সুযোগ পাচ্ছে মার্কিন জ্বালানি কোম্পানি

স্কাই নিউজের বিশ্লেষণ তীব্র সংঘাত ও বাজার অস্থিরতার সুযোগ পাচ্ছে মার্কিন জ্বালানি কোম্পানি

সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক বাংলাদেশি নিহত

ঢাকার উদ্বেগ প্রকাশ সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক বাংলাদেশি নিহত