সর্বশেষ

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০০
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় সিঙ্গাপুর সীমান্তবর্তী রাজ্য জোহর বাহরু ও নেগেরি সেম্বিলান এলাকায় পৃথক সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত ইমিগ্রেশন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জোহর বাহরুর একটি কম্পিউটার কারখানায় পরিচালিত অভিযানে সর্বাধিক সংখ্যক অভিবাসী আটক করা হয়।

 

জোহর বাহরু ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, গত মঙ্গলবার একটি কম্পিউটার কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এ সময় অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়ার অভিযোগে কারখানাটির দুই মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়েছে।

 

আটকদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ৭২ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। বাকি আটকরা অন্যান্য দেশের নাগরিক।

 

ইমিগ্রেশন পরিচালক জানান, অভিযান চলাকালে আটককৃতরা পালানোর চেষ্টা করলে যৌথ আইন প্রয়োগকারী বাহিনী কারখানাটির সব প্রবেশ ও প্রস্থান পথ ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

 

এদিকে নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পরিচালিত পৃথক অভিযানে আরও ৪৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সেম্বিলান রাজ্য ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চার ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত অভিযানে মোট ১১৭ জনকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৪৩ বছর বয়সী ৪৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।

 

আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চলছে।

সব খবর

আরও পড়ুন

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ১৮ বাংলাদেশি সহ ২২ অভিবাসীর মৃত্যু

২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ১৮ বাংলাদেশি সহ ২২ অভিবাসীর মৃত্যু

মালয়েশিয়া থেকে ফিরতে হতে পারে হাজারো বাংলাদেশি প্রবাসীকে

ন্যূনতম বেতনসীমা দ্বিগুণ, অবস্থানকাল সীমিত মালয়েশিয়া থেকে ফিরতে হতে পারে হাজারো বাংলাদেশি প্রবাসীকে

সমাধানে ভারতের জনশক্তির দিকে ঝুঁকছে বার্লিন

দক্ষ কর্মীর সংকটে জার্মানি সমাধানে ভারতের জনশক্তির দিকে ঝুঁকছে বার্লিন

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

নিরাপত্তা কড়াকড়ি ও আতঙ্কে ম্লান উৎসব

যুদ্ধের ছায়ায় মধ্যপ্রাচ্যে ঈদ নিরাপত্তা কড়াকড়ি ও আতঙ্কে ম্লান উৎসব

হরমুজ প্রণালিতে আটকে বাংলাদেশের চার জাহাজসহ ১৪৬ নাবিক-ক্রু ঝুঁকিতে

কূটনৈতিক উদ্যোগ চাইছে বিএসসি হরমুজ প্রণালিতে আটকে বাংলাদেশের চার জাহাজসহ ১৪৬ নাবিক-ক্রু ঝুঁকিতে

কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা

৪০০ জন নিহতের আশঙ্কা কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা

প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা

১৪ পাকিস্তানি সেনা নিহত প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা