সর্বশেষ

পুষ্টিবিদের পরামর্শ

ডাল খাওয়ার পর পেট ফাঁপা হলে কী করবেন?

প্রকাশিত: ২৪ অগাস্ট ২০২৫, ১৬:৪২
ডাল খাওয়ার পর পেট ফাঁপা হলে কী করবেন?

ডাল আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন ও নানা খনিজ উপাদান। কিন্তু অনেকেই ডাল খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি বা গ্যাসের সমস্যায় ভোগেন। এই সমস্যা কেন হয় এবং কীভাবে তা এড়ানো যায়—তা নিয়ে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ইয়েমন ইডলি।

 

এই পুষ্টিবিদের মতে, ডালের মধ্যে থাকা কিছু জটিল শর্করা ও ফাইবার হজমে সময় নেয়। বিশেষ করে মুগ, মাসুর, বিউলি, অড়হর বা ছোলার ডাল—এসবের মধ্যে থাকা ফাইটেট, বিটামিন, খনিজ ও রাফিনোজ জাতীয় উপাদান হজমে বাধা সৃষ্টি করতে পারে। ফলে গ্যাস তৈরি হয় এবং পেট ফাঁপে।

 

এই সমস্যা এড়াতে পুষ্টিবিদ ইয়েমনের পরামর্শ:
 

ভিজিয়ে রাখুন: ডাল রান্নার আগে অন্তত ৮–১০ ঘণ্টা ভিজিয়ে রাখলে ফাইটেট ও অন্যান্য অজৈব যৌগ অনেকটাই নষ্ট হয়। এতে হজম সহজ হয়।


চিনে নিন কোন ডাল আপনার জন্য উপযোগী: সব ধরনের ডাল সবার জন্য উপযোগী নয়। কারও জন্য মুগ ডাল সহজপাচ্য, আবার কারও জন্য তা নয়। নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে ডাল নির্বাচন করুন।
 

কমপ্লেক্স সুগার এড়িয়ে চলুন: যেসব ডালে রাফিনোজ বেশি থাকে, সেগুলো কম খান। যেমন—ছোলা বা বিউলি ডাল।
 

ফারমেন্টেড বা স্প্রাউট করে খাওয়া: ডাল অঙ্কুরিত করে বা ফারমেন্টেড করে খেলে হজমে সুবিধা হয় এবং গ্যাসের সমস্যা কমে।
 

সঠিক রান্না পদ্ধতি: ডাল ভালোভাবে সিদ্ধ করে, আদা, হিং, জিরা ইত্যাদি হজমে সহায়ক মসলা দিয়ে রান্না করলে পেটের অস্বস্তি কমে।
 

পরিমাণে নিয়ন্ত্রণ: একসঙ্গে বেশি ডাল খাওয়া এড়িয়ে চলুন। অল্প পরিমাণে খেলে শরীর সহজে হজম করতে পারে।

 

পুষ্টিবিদ ইয়েমন আরও বলেন, “ডাল খাওয়া বন্ধ নয়, বরং সঠিক পদ্ধতিতে খেলে তা শরীরের জন্য অত্যন্ত উপকারী।” তাই পেট ফাঁপার ভয় না পেয়ে, সচেতনভাবে ডাল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

সব খবর

আরও পড়ুন

স্ত্রীকে স্বামীর কথা মানতে হবে এমনটাই মনে করে এক-তৃতীয়াংশ জেনজি পুরুষ

দ্য ইন্ডিপেন্ডেন্ট-এ প্রকাশিত গবেষণা জরিপ স্ত্রীকে স্বামীর কথা মানতে হবে এমনটাই মনে করে এক-তৃতীয়াংশ জেনজি পুরুষ

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রভাব

যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রভাব

বাজেট বাড়লেও সেবার মানে পিছিয়ে বাংলাদেশ

স্বাস্থ্য খাতে আস্থার সংকট বাজেট বাড়লেও সেবার মানে পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশে ৩ কোটি শিশু প্রতিবছর আক্রান্ত

ভয়ংকর খাদ্যদূষণ বাংলাদেশে ৩ কোটি শিশু প্রতিবছর আক্রান্ত

এক বছরে ১৮৯১ জন নতুন এইচআইভি রোগী শনাক্ত

রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণ বাড়ছে এক বছরে ১৮৯১ জন নতুন এইচআইভি রোগী শনাক্ত

শিশুদের চোখে মায়োপিয়ার ঝুঁকি বাড়াচ্ছে পাঁচটি দৈনন্দিন অভ্যাস

শিশুদের চোখে মায়োপিয়ার ঝুঁকি বাড়াচ্ছে পাঁচটি দৈনন্দিন অভ্যাস

ডেঙ্গু সংক্রমণ ৫৩% বৃদ্ধি, অক্টোবর মাসে সতর্কতার আহ্বান

ডেঙ্গু সংক্রমণ ৫৩% বৃদ্ধি, অক্টোবর মাসে সতর্কতার আহ্বান

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা