সর্বশেষ

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৮ অগাস্ট ২০২৫, ০৩:৩১
গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

 

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তুহিন ফুটপাতের অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। হত্যাকাণ্ডের সময় তিনি মসজিদ মার্কেটের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন।

 

হঠাৎকয়েকজন সন্ত্রাসী তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান জানান, হত্যার কারণ জানতে ও আসামিদের ধরতে অভিযান চলছে।

 

এদিকে, গাজীপুর সদর থানার কাছে আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পাথর দিয়ে পা থেতলে দিয়ে মারধর করা হয়। ঘটনাটি বুধবার বিকেলে ঘটে। আহত সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

 

এই ঘটনায় গাজীপুরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা