সর্বশেষ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ: “এখনও পর্যন্ত কিছুই দৃশ্যমান নয়”

প্রকাশিত: ৯ অগাস্ট ২০২৫, ১৩:২৫
“আমরা যতগুলো সুপারিশ দিয়েছি, তার মধ্যে যেগুলো সহজে করা সম্ভব ছিল, সেগুলোর একটি তালিকাও দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কিছুই দৃশ্যমান নয়।”
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ: “এখনও পর্যন্ত কিছুই দৃশ্যমান নয়”

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানিয়েছেন, কমিশনের সুপারিশ বাস্তবায়নে এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যতগুলো সুপারিশ দিয়েছি, তার মধ্যে যেগুলো সহজে করা সম্ভব ছিল, সেগুলোর একটি তালিকাও দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কিছুই দৃশ্যমান নয়।”

 

তথ্য মন্ত্রণালয় থেকে ১২টি পদক্ষেপের কথা বলা হলেও, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়া অন্য পদক্ষেপগুলোর অগ্রগতি সম্পর্কে তিনি নিশ্চিত নন। কামাল আহমেদ মনে করেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সমর্থনের অভাব এবং বিরোধী দলগুলোর সহযোগিতা না পাওয়ায় সংস্কার বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

 

তিনি বলেন, “গণমাধ্যম সংস্কার কমিশনের কাজ ছিল প্রথমবারের মতো সামগ্রিকভাবে দেশের গণমাধ্যমের চিত্র মূল্যায়ন করা। সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করা হয়েছে, যা মালিক, কর্মী ও পাঠকের মতামতের ভিত্তিতে তৈরি।”

 

কমিশনের সুপারিশে মালিকানার প্রশ্নে গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব রয়েছে। কামাল আহমেদ বলেন, “যদিও অনেক প্রতিষ্ঠান ব্যবসা সফল নয়, তবুও অন্তত ২০টি লাভজনক মিডিয়া রয়েছে, যারা শেয়ারবাজারে গেলে সাধারণ মানুষের সাড়া পাওয়ার সম্ভাবনা আছে।”

 

তিনি আরও জানান, কমিশনের প্রস্তাবিত স্থায়ী গণমাধ্যম কমিশন হবে প্রেস কাউন্সিল ও সম্প্রচার কমিশনের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন প্রতিষ্ঠান, যার অর্থায়ন হবে গণমাধ্যম শিল্প থেকেই।

 

‘ওয়ান হাউজ ওয়ান মিডিয়া’ নীতির বিষয়ে তিনি বলেন, “সরকার চাইলে এক্সিট রুট নির্ধারণ করে মাল্টি-মিডিয়া হাউজগুলোকে একীভূত বা সীমিত করতে পারে।”

 

সাক্ষাৎকারের শেষে কামাল আহমেদ বলেন, “গত জুলাইয়ের পর থেকে নিউজরুমে নেতৃত্ব বদল হয়েছে, কিন্তু মালিকানা অপরিবর্তিত। এতে স্বাধীন সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

 

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা