সর্বশেষ

খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩
খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়া উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইমদাদুল হক মিলন (৪৫)। তিনি শলুয়া প্রেস ক্লাবের সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বর্তমান সময়’-এর সম্পাদক ছিলেন। এ ঘটনায় আরও একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

 

পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের শলুয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, ঘটনার সময় ইমদাদুল হক মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী সন্ত্রাসী ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে থাকা স্থানীয় পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস মাথায় গুলিবিদ্ধ হন।

 

ওসি শাহজাহান আহমেদ জানান, গুলিবর্ষণের মধ্যে দেবাশীষ বিশ্বাস সরে গেলে সন্ত্রাসীরা চায়ের দোকানের ভেতরে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

 

নিহত মিলন স্থানীয় মোহাম্মদ বজলুলের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা