সর্বশেষ

সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছেঃ স্বাধীনতা ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

প্রকাশিত: ১০ অগাস্ট ২০২৫, ১৪:৫৪
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। একই সময়ে তিনজন সাংবাদিক নিহত হন, তবে তুহিন হত্যাকাণ্ডের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।
সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছেঃ স্বাধীনতা ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানি আশঙ্কাজনকভাবে বেড়েছে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা প্রাণনাশের হুমকি থেকে শুরু করে হত্যার শিকার হচ্ছেন। সর্বশেষ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়, যিনি হত্যার আগে ফেসবুকে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবেদন করেছিলেন।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। একই সময়ে তিনজন সাংবাদিক নিহত হন, তবে তুহিন হত্যাকাণ্ডের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।

 

বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ২৭৪টি হামলায় ১২৬ জন সাংবাদিক আহত হয়েছেন। নারী সাংবাদিকদের ওপর যৌন সহিংসতার ঘটনাও ঘটেছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

 

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এবং সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহারও বেড়েছে। চলতি বছরে অন্তত ২২টি মামলায় ৯২ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ঘুষ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক লিখন রাজকে নারায়ণগঞ্জ পিবিআই তলব করেছে, যা সাংবাদিকদের তথ্য সংগ্রহের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।

 

নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এক বিবৃতিতে বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত না হলে গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তারা ‘মব’ সংস্কৃতি বন্ধ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

 

এই পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা এবং পেশাগত মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ জরুরি। অন্যথায়, মতপ্রকাশের অধিকার ও গণতন্ত্রের ভিত্তি আরও দুর্বল হয়ে পড়বে।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা